Monday, November 16, 2026

বকশীগঞ্জে মফিজল হক সওদাগর স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

Must read

মতিন রহমান।। জামালপুর বকশীগঞ্জে মফিজল হক সওদাগর স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকালে ঐতিয্যবাহী এন.এম হাইস্কুল মাঠে শেরপুর একাদশ বনাম কে.কে.এস ফুটবল একাদশ দেওয়ানগঞ্জ মধ্যেকার খেলার মধ্যদিয়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়।

বকশীগঞ্জ পৌর মেয়র মোঃ নজরুল ইসলাম সওদাগরের পিতা মৃত মফিজল হক সওদাগর স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার। খেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আ.স.ম জামশেদ খোন্দকার।

টুর্নামেন্টের আয়োজক পৌর মেয়র মোঃ নজরুল ইসলাম সওদাগরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো.হযরত আলী,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াছমিন স্মৃতি,জেলা পরিষদ সদস্য জয়নাল আবেদীন,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব মফিজ উদ্দিন,সাবেক শিক্ষক আলহাজ্ব কুব্বাছ আলী,বকশীগঞ্জ শিল্প ও বণিক সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ মানিক সওদাগর,সাধারণ সম্পাদক আবদুল হামিদ,পৌর কাউন্সিলর শাহীনুর রহমান, কাউন্সিলর মিজানুর রহমান (মিজান), কাউন্সিলর মোঃ হাফিজুর রহমান বাবুল এন এম হাইস্কুলের প্রধান শিক্ষক মাসুমুল হক সিদ্দিকী ও আলহাজ্ব আরিফ সিদ্দিকী প্রমূখ।

খেলার আয়োজক পৌর মেয়র মোঃ নজরুল ইসলাম সওদাগর বলেন যুবকরা যাতে মাদকাসক্ত না হয় এ জন্য তাদের লেখাপড়ার পাশাপাশি তাদের কে খেলাধুলার সুযোগ সৃষ্টি করে দিতে হবে। মাদক মুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই।

মফিজল হক সওদাগর স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের মোট ৮টি ফুটবল টিম অংশ গ্রহন করছে বকশীগঞ্জ দক্ষিন বাজার যুব সমাজ ফুটবল একাদশ,মরহুম হাজী নুরুজ্জামান ফুটবল একাদশ,জামালপুর,গ্রীন স্পোটিং ক্লাব,শ্রীরর্দী,চলন্তিকা ক্রীড়া চক্র মেলান্দহ,ইসলামপুর ফুটবল একাদশ,কে.কে.এস ফুটবল একাদশ,দেওয়ানগঞ্জ,শেরপুর ফুটবল একাদশ,রৌমারী সকার ক্লাব একাডেমী।

উদ্বোধনী খেলায় দেওয়ানগঞ্জ কে.কে.এস ফুটবল একাদশ বনাম শেরপুর ফুটবল একাদশ মধ্যেকার খেলায় গোলশূন্য ড্র হয়। দীর্ঘ দিন পর এমন টুর্নামেন্টের আয়োজন হওয়ায় উপজেলার বিপুল সংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article