19.3 C
Munich
Monday, May 25, 2026

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ : বকশীগঞ্জ পৌরসভা চ্যাম্পিয়ন

Must read

মাসুদ রানা ॥
জামালপুরের বকশীগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব অনুর্ধ্ব ১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে বকশীগঞ্জ এনএম হাইস্কুল মাঠে আয়োজিত ফাইনাল খেলায় বকশীগঞ্জ পৌরসভা ও ধানুয়া কামালপুর ইউনিয়ন একাদশ অংশ গ্রহন করে। নির্ধারিত সময়ে খেলায় ১-০ গোলে পৌরসভা একাদশ জয়লাভ করে। প্রায় ৫ সহস্রাধিক মানুষ খেলাটি উপভোগ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন সাবেক তথ্যমন্ত্রী আলহাজ্ব আবুল কালাম আজাদ এমপি। ইউএনও মুনমুন জাহান লিজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার,পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর,ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আজিজুল হক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়,সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মফিজ উদ্দিন,মহিলা আওয়ামীলীগের সভাপতি শাহীনা বেগম, ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াছমিন স্মৃতি,স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আগা সাইয়ুম,ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু, সিদ্দিকুর রহমান,মশিউর রহমান লাকপতি ও প্রেসক্লাব সভাপতি এম শাহীন আল আমীন প্রমূখ উপস্থিত ছিলেন। খেলা পরিচালনা করেন কাজী ফুয়াদ হোসেন মানিক। সহকারী হিসেবে ছিলেন রাসেল আমিন ও শফিকুল ইসলাম।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article