19.3 C
Munich
Monday, May 25, 2026

বকশীগঞ্জে বঙ্গবন্ধু প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধন

Must read

জাতির জনক বঙ্গবন্ধুর শততম জন্ম বার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে ফুটবল ডেভেলপমেন্ট কর্তৃক আয়োজিত এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) অনুমোদিত বকশীগঞ্জে বঙ্গবন্ধু প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্ট ২০২০ এর শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকালে বকশীগঞ্জ এন.এম হাইস্কুল মাঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে বেলুন উড়িয়ে খেলার শুভ উদ্বোধন করেন পরিকল্পনা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক তথ্যমন্ত্রী আলহাজ্ব আবুল কালাম আজাদ এমপি।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জামালপুর জেলা আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আবুল কালাম আজাদ মেডিসিন, পৌর মেয়র মোঃ নজরুল ইসলাম সওদাগর, বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার নুরুল আমিন ফুরকান,সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়,এন এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুমুল হক সিদ্দিকী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াছমিন স্মৃতি,সাবেক ভাইস চেয়ারম্যান এস.এম আবু সায়েম,এশিয়ান টিভির পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী তাওফিক হোসেন খিজির,মেরুরচর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হুমায়ুন কবীর সবুজ,সাধারণ সম্পাদক ইলিয়াছ হোসেন,যুবলীগ নেতা খন্দকার শামীম আহম্মেদ, আতিক সিদ্দিকী প্রমুখ। উল্লেখ্য পরিকল্পনা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক তথ্যমন্ত্রী আলহাজ্ব আবুল কালাম আজাদ এমপির সার্বিক সহযোগীতায় খেলার আয়োজন করেন ফুটবল ডেভেলপমেন্ট। সাবির্ক তত্বাবধানে ছিলেন মেজবাহ উদ্দিন শাকিল, শাকিবুল সিহাব,শাহপরান,হাসান,সাব্বির ও উমর।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article