জামালপুরের বকশীগঞ্জে সারাদেশের ন্যায় বিপুল উৎসাহ, উদ্দীপনার মাধ্যমে ৪৮ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে “বঙ্গবন্ধুর দর্পণ সমবায়ের উন্নয়ন” এই পতিপাদ্য বিষয়কে সামনে রেখে আজ সকালে উপজেলা প্রশাসন ও সমবায় কর্মকর্তা অফিসের আয়োজনে এক বণার্ঢ্য সমবায় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে সমবায় র্যালী পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা চত্তরে গিয়ে শেষ হয়। র্যালী শেষে উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ এমপি, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব মফিজ উদ্দিনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন পৌর মেয়র মোঃ নজরুল ইসলাম সওদাগর, সমবায় কর্মকর্তা আব্দুল জলিল, উপজেলা আ”লীগের উপদেষ্টা মন্ডলির সদস্য নরুল আমিন ফুরকান, বগারচর ইউপি চেয়ারম্যান নজরুর ইসলাম লিচু, সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুর আলম বাবু প্রমূখ।


