13.4 C
Munich
Tuesday, May 26, 2026

বকশীগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

Must read

মতিন রহমান ।। জামালপুরের বকশীগঞ্জে দক্ষ যুব গড়ছে দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ এই স্লোগান নিয়ে জাতীয় যুব দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন কার্যালয়ের উদ্যোগে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র‌্যালি শেষে উপজেলা অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বকশীগঞ্জে জাতীয় যুব দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক তথ্যমন্ত্রী আলহাজ্ব আবুল কালাম আজাদ এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার। উপজেলা নির্বাহী অফিসার আ.স.ম জামশেদ খোন্দকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র মোঃ নজরুল ইসলাম সওদাগর,উপজেলা পরিষদেও ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াছমিন স্মৃতি,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব মফিজ উদ্দিন,উপজেলা আওয়ামীলীগের উপদেষ্ঠা মন্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার নুরুল আমিন ফুরকান,যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদ,ন্যাশনাল সার্ভিস সুবিধাভোগী হাসানুজ্জামান সজিব প্রমূখ।

এ সময় বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো.হযরত আলী, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শাহিনা বেগম,কৃষি কর্মকর্তা আলমগীর হাসান,অধ্যক্ষ বজলুল করিম তালুকদার,শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল হামিদ,মেরুরচর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হুমায়ুন কবীর সবুজ,সাধারণ সম্পাদক ইলিয়াস আলী,আ’লীগ নেতা গোলাম কিবরিয়া মুকুল প্রমূখ উপস্থিত ছিলেন।

এছাড়াও অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তাবৃন্দ,আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ ন্যাশনাল সার্ভিসে কর্মরত সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article