Thursday, July 2, 2026

বকশীগঞ্জে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত

Must read

বকশীগঞ্জের সারমারায় “জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান” ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে সারমারা পাবলিক মাঠে অনুষ্ঠিত খেলায় সুবাসপুর ফুটবল একাদশ ও আকন্দপাড়া ফুটবল একাদশ অংশ গ্রহন করে। দেশী-বিদেশী খেলোয়ার দিয়ে সাজানো ছিলো উভয় দলের একাদশ। কয়েক হাজার দর্শকের উপস্থিতিতে টানটান উত্তেজনাপূর্ন খেলাটি নির্দিষ্ট সময় পর্যন্ত গোলশূন্য থাকে। পরে ট্রাইবেকারে সুবাসপুর ফুটবল একাদশ জয়লাভ করে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে খেলাটির আয়োজন করা হয়েছে। খেলাটির পৃষ্টপোষকতা করছেন কোহিনুর এমদাদ এগ্রো প্রোডাক্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক আওয়ামীলীগ নেতা আলহাজ¦ এমদাদুল হক এমদাদ। সার্বিক তত্বাবধানে আছেন বগারচর ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। আগামী ২৩ ফেব্রুয়ারি ২য় সেমিফাইনাল ও ১৭ মার্চ ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article