13.5 C
Munich
Monday, May 25, 2026

শ্রেষ্ঠ প্রধান শিক্ষক গৌরব অর্জন করেছেন বগুড়া’র মোছাঃ জেসমিন আরা চৌধুরী

Must read

রাশেদ সরকারঃ প্রথম পর্যায়ে গত ১৯ সেপ্টেম্বর বগুড়া সদর উপজেলার সরকারী প্রাথমিক বিদ্যালয় গুলোর মধ্যে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হওয়ার গৌরব অর্জন করেছেন মোছাঃ জেসমিন আরা চৌধুরী।

দ্বিতীয় পর্যায়ে ২১ শে সেপ্টেম্বর বগুড়া জেলার সকল উপজেলা থেকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের মধ্যে থেকে তিনি প্রথম স্থান অর্জন করেছেন। মোছাঃ জেসমিন আরা চৌধুরী বগুড়া জেলার শেরপুর উপজেলা সীমাবাড়ী ইউনিয়ন এর ধনকুন্ডী গ্রামে এক অভিজাত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। এলাকার সুনামধন্য ব্যক্তি তার পিতা নুরুল ইসলাম সরকার (জোসনা) এবং মাতা রাজিয়া সরকার গৃহিনী।

দুই ভাই বোনের মধ্যে তিনিই জ্যৈষ্ঠ। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত মেধাবী ছাত্রী। সীমাবাড়ী এসআর বালিকা বিদ্যালয় থেকে এসএসসি এবং সরকারি আজিজুল হক কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। শিক্ষকতার প্রয়োজনে এমএড ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি বগুড়া সদরে মালতিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।

মোছাঃ জেসমিন আরা চৌধুরী’র এই দুর্লভ অর্জনে তার একমাত্র ভ্রাতা মোঃ রাশেদুল ইসলাম সরকার বলেন, আমার বড় বোনের এই দুর্লভ অর্জনে আমরা গর্বিত, সম্মানিত ও আনন্দিত। আমার বড় বোন যেন ভবিষ্যৎ-এ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে এই আশা রাখি।

মোছাঃ জেসমিন আরা চৌধুরী’র ভ্রাতা মোঃ রাশেদুল ইসলাম সরকার তার পরিবারের পক্ষ থেকে বোনের সাফল্য কামনায় মহান রাব্বুল আলামিন ও সকলের কাছে দোয়া চেয়েছেন।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article