18 C
Munich
Monday, May 25, 2026

বগুড়ার-৫ আসনের নতুন প্রজন্মের ভবিষ্যৎ কান্ডারী আসিফ সিরাজ এর পক্ষে সুরক্ষা সামগ্রী বিতরণ

Must read

রাশেদ সরকারঃ বৈশ্বিক মহামারী করোনা (কভিড-১৯) ভাইরাসজনিত কারণে নিরাপত্তা নিয়ে সকল শ্রেনীর মানুষ শঙ্কিত। সারা বিশ্ব যখন হিমসিম খাচ্ছে করোনা মোকাবেলায়, সেখানে আমাদেরও জাতীয় জীবনে নেমে এসেছে দূর্যোগের অন্ধকার পথযাত্রা। এই সংকটকালীন সময়ে বগুড়ার বিত্তবানদের মানবিক দায়িত্ব পালনে যে কয়েকজনের নাম উল্লেখযোগ্য সুধীজন রয়েছে তন্মোধ্য বগুড়া-৫ শেরপুর-ধুনট আসনের নতুন প্রজন্মের ভবিষ্যৎ কান্ডারী এস.আর গ্রুপ-এর ম্যানেজিং ডিরেক্টর আসিফ সিরাজ রব্বানী অন্যতম দানবীর।

৯ জুলাই বৃহস্পতিবার সকালে আসিফ সিরাজ রব্বানী এর ব্যক্তিগত তহবিল থেকে করোনা মোকাবেলায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ডাক্তার ও স্বাস্থ্যসেবীদের সুরক্ষার জন্য পিপিই, মাস্ক, পেয়ার গ্লাভস ও হ্যান্ড স্যানিটাইজার আসিফ সিরাজ রব্বানী পক্ষ থেকে বিতরণ করা হয়েছে।

এ সকল পিপিই, মাস্ক, পেয়ার গ্লাভস, হ্যান্ড স্যানিটাইজার বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের কতৃপক্ষ আসিফ সিরাজ রব্বানী এর পাঠানো সুরক্ষা সামগ্রী বুঝে নেন।

এস.আর গ্রুপ এর ম্যানেজিং ডিরেক্টর আসিফ সিরাজ রব্বানী প্রতিবেদককে বলেন, “জাতীয় এই সংকটময় মুহুর্তে আমাদের সবার কর্তব্য যার যার অবস্থান থেকে সহায়তার হাত বাড়িয়ে দেওয়া এবং এই দুর্যোগময় সময়ে খুবই প্রয়োজন। এই দায়বদ্ধতা থেকেই আমি ব্যক্তিগত তহবিল থেকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পিপিই, মাস্ক, পেয়ার গ্লাভস ও হ্যান্ড স্যানিটাইজার পাঠিয়ে দিয়েছি।”
এছাড়াও তিনি জানান, দলীয় নেতা-কর্মীদের মাঝে সুরক্ষা সামগ্রী পিপিই, মাস্ক, পেয়ার গ্লাভস, হ্যান্ড স্যানিটাইজার বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

সুরক্ষা সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল এর উপ-পরিচালক (প্রসাশন) ডাঃ আবদুল ওয়াদুদ, সহকারী পরিচালক (প্রসাশন) ডাঃ মামুনুর রশীদ, ফুড ভিলেজ লিঃ এর জেনারেল ম্যানেজার মোঃ আশরাফুল ইসলাম সেলিম ও এস.আর গ্রুপ এর চেয়ারম্যান গোলাম মোহাম্মদ সিরাজ এমপি’র ব্যক্তিগত সহকারী মোঃ আব্দুল আজিজ।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article