মতিন রহমান।। জামালপুরের বকশীগঞ্জে নতুন রুপে ও নিজস্ব ভবনে নূর ডায়াগনস্টিক এন্ড ক্লিনিক এর শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার সকালে বকশীগঞ্জ পৌর শহরের সীমারপাড় রোডে নূর ডায়াগনস্টিক এন্ড ক্লিনিক এর শুভ উদ্বোধন করেন সাবেক তথ্য মন্ত্রী,পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ এমপি।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন আলহাজ্ব আবুল কালাম আজাদ এমপি, উপজেলা চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার, বকশীগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর, অর্থপেডিক্স সার্জন সহযোগী অধ্যাপক ডাঃ এম আর করিম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজ উদ্দিন, বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইমামবাগ দরবার শরীফের পীর সাহেব কারী মোহাম্মদ ইদ্রিস আলী।
এসময় স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।


