Tuesday, November 17, 2026

বগুড়া জেলা বিএনপি’র ত্রাণ কমিটির আয়োজনে এমপি সিরাজ বস্ত্র, নগদ অর্থ ও ঔষধ বিতরণ করেন

Must read

রাশেদ সরকারঃ বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ও বগুড়া জেলা বিএনপি’র ত্রাণ কমিটির আয়োজনে জেলা বিএনপির আহবায়ক গোলাম মোহাম্মদ সিরাজ এমপির ব্যবস্থাপনায় দরিদ্রদের মাঝে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ এবং বন্যার্তদের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।

জানা যায়, ১৯ আগষ্ট বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বগুড়া জেলা বিএনপি’র উদ্যোগে জেলা বিএনপির আহবায়ক, বগুড়াবাসীর নয়নমনি, কাঙ্খিত জননেতা গোলাম মোহাম্মদ সিরাজ এমপির ব্যবস্থাপনায় এবং তারুণ্যের অহংকার, শেরপুর-ধুনট আসনের উজ্জ্বল দীপ্ত বিএনপি’র ভবিষ্যৎ কান্ডারী, নতুন প্রজন্মের নেতা আসিফ সিরাজ রব্বানী’র সার্বিক তত্ত্বাবধানে শেরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে দুস্থ, অসহায় ও দরিদ্র মানুষদের মাঝে বস্ত্র (শাড়ি-লুঙ্গি) বিতরণ এবং বন্যার্ত অসহায় পরিবারের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।

ফ্রি মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে ঔষধ, বস্ত্র ও নগদ অর্থ বিতরণ কালে উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারপার্সন এর উপদেষ্টা হেলালুজ্জামান লালু, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দস তালুকদার (দুলু) সহ বগুড়া জেলা বিএনপির সকল ইউনিটের নেতাকর্মী।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article