32.8 C
Munich
Friday, June 19, 2026

বকশীগঞ্জে জাতীয় শ্রমিক লীগের ৫২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Must read

মতিন রহমান।। জামালপুরের বকশীগঞ্জে জাতীয় শ্রমিকলীগের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার বিকালে শ্রমিকলীগ বকশীগঞ্জ উপজেলা শাখার আয়োজনে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে কেক কাটা, আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বকশীগঞ্জ উপজেলা শ্রমিক লীগের আহবায়ক আজাদ হোসেন লাভলুর সভাপতিত্বে ও সদস্য সচিব মিষ্টার রানার সঞ্চালনায় প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে অন্যানের মধ্যে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জেলা পরিষদ সদস্য জয়নাল আবেদীন,পৌর আওয়ামীলীগের আহবায়ক জালাল উদ্দীন জালাল,যুগ্ম আহবায়ক জাকিউল ইসলাম জুয়েল,শ্রমিক লীগের যুগ্ন আহবায়ক আশেক আলী, ইয়াহিয়া ও তাতীলীগের আহবায়ক রাকিব বিল্লাহ রাকিব প্রমূখ বক্তব্য রাখেন।
- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article