33 C
Munich
Friday, June 19, 2026

বকশীগঞ্জে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

Must read

মোহাম্মদ আসাদ ।। জামালপুর জেলার বকশীগঞ্জে শেখ কামাল স্মৃতি সংঘ ও কুশলনগর উত্তরপাড়া একতা স্পোর্টিং ক্লাবের যৌথ উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ অক্টোবর) বিকেল বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের কুশলনগর উত্তর পাড়ার মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

খেলা শেষে পুরস্কার বিতরণ করেন বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার। পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন মিষ্টার, উপজেলা আওয়ামী লীগের সদস্য নজরুল ইসলাম, হামিদুর রহমান, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান, ওয়ার্ড সভাপতি ও ইউপি সদস্য ইসমাইল হোসেন মাতাবর,ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আবু সাঈদ সহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলায় কাকিলাকুড়া যুব সংঘ ক্লাব ৩-১ গোলে টুপকার চর আনন্দ স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। বিজয়ী দলকে প্রথম পুরস্কার দেয়া হয়েছে একটি এলইডি টিভি ও পরাজিত দলকে দ্বিতীয় পুরস্কার হিসেবে দেয়া হয়েছে একটি ট্রফি। ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হয় টুপকার চর আনন্দ স্পোর্টিং ক্লাবের খেলোয়াড় বাবু।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article