32.8 C
Munich
Friday, June 19, 2026

শেরপুরে মা-মেয়েকে দল বেঁধে ধর্ষণ, দুই যুবক গ্রেফতার

Must read

শেরপুরের নালিতাবাড়ীতে সারাদিন বেড়ানো শেষে রাতে জনশূন্য বাড়িতে নিয়ে মা-মেয়েকে দল বেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৯ অক্টোবর) সকালে তাদের গ্রেফতার করা হয়। এরা হলেন সাত্তার (৪৫) ও সাদেক আলী (৩০)।

পুলিশ জানায়, কয়েকদিন আগে গৃহবধূ ও তার কিশোরী (১৬) মেয়েকে সঙ্গে নিয়ে নালিতাবাড়ী উপজেলায় বাবার বাড়ি বেড়াতে যান। শনিবার বেলা ১১টার দিকে প্রতিবেশী দুই ভাই সাত্তার ও সাদেক মা-মেয়েকে ঘুরতে নিয়ে যান। সারাদিন বেড়ানোর পর রাতে কৌশলে তাদের পলাশিকুড়া গ্রামের জনশূন্য একটি বাড়িতে নিয়ে যান তারা। সেখানে নেওয়ার পর ওই দুই ভাইসহ সাতজন মিলে মা-মেয়েকে পালাক্রমে ধর্ষণের পর ফেলে রেখে যান।

রোববার সকালে ধর্ষণের শিকার মা-মেয়ে বাড়ি ফিরে ঘটনাটি জানালে স্বজনরা ৯৯৯-এ কল করেন। পরে নালিতাবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদলের নেতৃত্বে ঘটনাস্থলে অভিযান চালিয়ে সাত্তার ও সাদেককে আটক করে থানায় নিয়ে যায়। দুপুরে ভুক্তভোগী নারী বাদী হয়ে নালিতাবাড়ী থানায় সাতজনের বিরুদ্ধে মামলা করেন।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল বলেন, সকালে ৯৯৯ থেকে খবর পেয়ে আমরা অভিযান চালিয়ে ধর্ষণের অভিযোগে দুজনকে আটক করি। এ ঘটনায় সাতজনের নামে মামলা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান চলছে। একই সঙ্গে ভুক্তভোগী মা-মেয়েকে ডাক্তারি পরীক্ষার জন্য শেরপুর সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article