19.3 C
Munich
Monday, May 25, 2026

বকশীগঞ্জে জাতীয়তাবাদী যুবদলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

Must read

নিজস্ব প্রতিনিধি ॥  জামালপুরের বকশীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী যুবদলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। র‌্যালি,দোয়া ও আলোচনা সভার মধ্যদিয়ে দিবসটি পালিত হয়। বকশীগঞ্জ উপজেলা যুবদল ও পৌর যুবদল যৌথভাবে প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন করে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল থেকেই দলীয় নেতাকর্মীরা সমবেত হতে থাকে দলীয় কার্যালয়ে। বিকালে দলীয় কার্যালয়ে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের এক পর্যায়ে ভাচুয়ালী যুক্ত হয়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান সাবেক এমপি এম রশিদুজ্জামান মিল্লাত।
প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির সাবেক সাংসদ এম রশিদুজ্জামান মিল্লাতের ছেলে বিএনপি নেতা ব্যারিস্টার শাহাদৎ বিন জামান শোভন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহবায়ক বিপ্লব সওদাগর। প্রধান বক্তা ছিলেন পৌর যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম শাকিল তালুকদার। উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান লাভলুর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বকশীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান তালুকদার,পৌর বিএনপির আহবায়ক জাহিদুল ইসলাম প্রিন্স, পৌর যুবদলের সদস্য তানজির আহম্মেদ সুজন,কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান শাওন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আশিকুর রহমান তোলন,সদস্য সচিব শহিদুল হক দুলাল ও উপজেলা ছাত্রদলের আহবায়ক জুবাইদুল ইসলাম শামীমসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article