মতিন রহমান।।জামালপুরের বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুনমুন জাহান লিজা ১৩ দিনের রাষ্ট্রীয় সরকারি প্রশিক্ষণ শেষে দেশে ফিরেছেন। তিনি ৩ সেপ্টেম্বর শনিবার বিকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেন। তিনি আগামীকাল রবিবার থেকে স্বীয় কর্মস্থলে যোগদান করবেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের মিড ক্যারিয়ার ট্রেনিং অন ফিল্ড এডমিনিষ্ট্রেশন অব বাংলাদেশ সিভিল সার্ভেন্ট ৫২ তম ক্যাপাসিটি বিল্ডিং প্রোগ্রামে প্রশিক্ষণের জন্য ভারত যান ইউএনও মুনমুন জাহান লিজা। তিনি গত ২২ আগষ্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত উক্ত প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন। প্রশিক্ষণটি সম্পূর্ণভাবে স্পনসর করেছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়, ভারত সরকার ও নয়াদিল্লি।
তিনি সরকারী রাষ্ট্রীয় প্রশিক্ষণে ভারতে যাওয়ায় বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত)হিসেবে দায়িত্ব পালন করেছেন সহকারী কমিশনার (ভূমি) আতাউর রাব্বি।


