22.8 C
Munich
Monday, June 15, 2026

বকশীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার,শাশুড়ি আটক

Must read

মতিন রহমান।। জামালপুরের বকশীগঞ্জে স্বপ্না বেগম (২৪) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার নিলাক্ষিয়া ইউনিয়নের বিনোদেরচর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্বপ্না বেগম ওই এলাকার মিজান আলীর স্ত্রী ও শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার খাটিয়াডাঙ্গা এলাকার সজল হকের মেয়ে।

এই ঘটনায় স্বপার সৎ শাশুড়ি মলিনা বেগমকে (৫০) আটক করেছে পুলিশ। ঘটনার পর থেকে ওই গৃহবধূর স্বামী মিজান আলী (২৮) ও আপন শাশুড়ি মরজিনা বেগম (৪৮) পলাতক রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় পাঁচ বছর আগে ভ্যান চালক মিজান আলীর সাথে স্বপ্না বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বপ্নাকে প্রায়ই নির্যাতন করতেন মিজান। সকালে শ্বশুরবাড়িতে স্বপ্নার মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ও সৎ শাশুড়ি মলিনা বেগমকে আটক করে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে মারা যাওয়া স্বপ্নার চাচা খোরশেদ আলম জানান, সকালে মিজান ফোন করে স্বপ্না আত্মহত্যা করেছে বলে জানায়। খবর পেয়ে তারা স্বপ্নার শুশুরবাড়িতে আসেন। সেখানে এসে স্বপ্নার লাশ ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখেন তারা।তিনি বলেন, ঘটনার পর স্বপ্নার স্বামী মিজান ও আপন শাশুড়ি পালিয়েছে। তার দাবি, স্বপ্না আত্মহত্যা করেনি। তাকে নির্যাতন করে মেরে ফেলা হয়েছে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাট জানান, গৃহবধূর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সৎ শাশুড়িকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article