17.6 C
Munich
Tuesday, June 16, 2026

বকশীগঞ্জের নিলক্ষিয়ায় “প্রধানমন্ত্রীর উপহার” ভিজিএফের চাল বিতরণ

Must read

মোহাম্মদ আসাদ॥
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সরকারের দেয়া ত্রাণ সামগ্রী ভিজিএফের চাল বিতরণ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে স্বাস্থ্যবিধি মেনে বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে চাল বিতরণ শুরু করা হয়েছে। ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসাবে অসহায়, হতদরিদ্র, কর্মহীন ৫হাজার ৯শ ৪৮টি পরিবার পাবে ১০ কেজি করে চাল।
চাল বিতরণ কালে অন্যান্যের মধ্যে উপজেলা ট্যাগ অফিসার মিজানুর রহমান, ইউপি সচিব বজলুল করিম, ইউপি সদস্য আব্দুল মালেক, ইসমাইল হোসেন মাতাববর,করিমুজ্জামান করিম,মোফাজ্জল হক (মোকা) ও সাংবাদিক মোহাম্মদ আসাদ প্রমূখ উপস্থিত ছিলেন।
ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নজরুল ইসলাম সাত্তার জানান, এবার ৫ হাজার ৯শ ৪৮টি দরিদ্র পরিবারকে ১০কেজি করে চাউল দেয়া হচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে চাল বিতরণের কার্যক্রম শুরু করা হয়েছে। মাঠ পর্যায়ে স্বচ্ছতার ভিত্তিতে তালিকা প্রনয়ন করা হয়েছে। যারা পাওয়ার যোগ্য তারাই পাবে প্রধানমন্ত্রীর ঈদ উপহার। চাল নিতে আসা সুবিধাভাগীদের যাদের মুখে মাস্ক নেই পরিষদের পক্ষ থেকে তাদের মাস্ক দেয়া হচ্ছে বলেও জানান ইউপি চেয়ারম্যান।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article