মতিন রহমান।। জামালপুরের বকশীগঞ্জে পিপলস ইমপ্রুভমেন্ট সোসাইটি অব বাংলাদেশের উদ্যোগে করোনার পরিস্থিতিতে খাদ্য সংকটে থাকা অসহায় ও দরিদ্র ২০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে পিপলস ইমপ্রুভমেন্ট সোসাইটি অব বাংলাদেশের অর্থায়নে করোনায় কর্মহীন ক্ষতিগ্রস্ত বকশীগঞ্জ পৌর শহরের পশ্চিমপাড়া এলাকার ১০০ পরিবার ও বকশীগঞ্জ উপজেলার বাট্রাজোর ইউনিয়নের পানাতীয়াপাড়া এলাকার ১০০ পরিবার মোট ২০০ পরিবারের মাঝে ২৪ কেজি করে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো ১২ কেজি চাউল, ২ কেজি আতব চাউল, ২ কেজি আটা, ২ কেজি চিনি, ২ প্যাকেট সেমাই, ১ কেজি সুজি, ১ কেজি লবন, ১ লিটার তৈল ও ২ কেজি আলু।
এসময় পিসব এর প্রকল্প পরিচালক ও সাধারণ সম্পাদক ইমরান হোসাইন হাবিবি,মারকাযুল উলূম আল ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম মুফতি মুহিব হাসান,মারকাযুল উলূম আল ইসলামিয়া মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা দেলুয়ার হোসাইন,মারকাযুল উলূম আল ইসলামিয়া মাদ্রাসার শিক্ষক মিজানুর রহমান, মনিরুজ্জামান,শাহাদাত হোসাইন,গোলাম রব্বানী উপস্থিত ছিলেন।


