10.7 C
Munich
Monday, May 18, 2026

টস জিতে ফিল্ডিংয়ে দক্ষিণ আফ্রিকা

Must read

আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ৩৫তম ম্যাচে ম্যাচে শ্রীলংকার বিপক্ষে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ফাফ ডু প্লেসিস। ইতোপুর্বে সাত ম্যাচে তিন পয়েন্ট অর্জন করা প্রোটয়িারা ইতোমধ্যেই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে। যে কারণে এ ম্যাচটি দক্ষিণ আফ্রিকার জন্য শুধুই নিয়ম রক্ষার ম্যাচ। যেহেতু তাদের আর এ টুর্নামেন্টে হারানোর কিছু নেই তাই অন্তত শেষটা ভাল করতে চাইবে ডু প্লেসিসের দল। পক্ষান্তরে শ্রীলংকা ছয় ম্যাচে ছয় পয়েন্ট অর্জন করে পয়েন্ট তালিকার ষষ্ঠ স্থানে অবস্থান করছে। টুর্নামেন্টে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে হলে এ ম্যাচে জয়ের কোন বিকল্প নেই দিমুথ করুনারতেœর নেতৃত্বাধীন লংকানদের। বিশেষ করে গত ম্যাচে শক্তিশালী ইংল্যান্ডকে হারানোর পর অনেক বেশি আত্মবিশ্বাস ফিরে পেয়েছে উপমহাদেশের দলটি।
গত ম্যাচের দল থেকে দুটি পরিবর্তন এনে এ ম্যাচের সেরা একাদশ সাজিয়েছে দক্ষিণ আফ্রিকা। লুঙ্গি এনগিডির পরবির্তে সুযোগ পেয়েছেন ডোয়াইন প্রিটোরিয়াস এবং কুচকির ইনজুরিতে পড়া ডেভিড মিলারের পরিবর্তে জেপি ডুমিনি।
একটি পরিবর্তন এসেছে শ্রীলংকা দলে। জল বসন্তে আক্রান্ত নুয়ান প্রদীপের জায়গায় এসেছেন সুরঙ্গ লাকমাল।
দক্ষিণ আফ্রিকা: ফাফ ডু প্লেসিস(অধিনায়ক), আইডেন মার্করাম, কুইন্টন ডি কক, হাশিম আমলা, রাসি ভ্যান ডরি ডুসেন, জেপি ডুমিনি, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, ক্রিস মরিস, ইমরান তাহির।
শ্রীলংকা: দিমুথ করুনারতেœ(অধিনায়ক),আবিস্কা ফার্নান্দো , কুসল পেরেরা, কুসল মেন্ডিজ, এ্যাঞ্জেলো ম্যাথুজ, ধনঞ্জয়া ডি সিলভা, জীবন মেন্ডিজ, থিসারা পেরেরা, ইসুরু উদানা, লাসিথ মালিঙ্গা, সুরাঙ্গা লাকমাল।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article