10.7 C
Munich
Monday, May 18, 2026

রিফাত শরীফের হত্যাকারীদের পক্ষে না দাঁড়াতে আইনজীবীদের প্রতি নাসিমের আহ্বান

Must read

বরগুনায় রিফাত শরীফের হত্যাকারীদের পক্ষে আদালতে না দাঁড়াতে আইনজীবীদের প্রতি আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।
তিনি বলেন, ‘বেশী টাকা নিয়ে আপনারা এই সন্ত্রাসীদের পক্ষে দাাঁড়াবেন না।আপনারা বিবেক দিয়ে বিষয়টি বিবেচনা করবেন। সন্ত্রাসীদের আইনি সহায়তা দেবেন না। তাদের পক্ষে দাঁড়াবেন না।’
মোহাম্মদ নাসিম আজ শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমীর মহড়া কক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।শহীদ জননী জাহানারা ইমামের ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
শহীদ জননী জাহানারা ইমামের সম্পর্কে তিনি বলেন, তিনি ছিলেন একজন মহিয়সী নারী।তিনি ক্যান্সার নিয়ে ঘাতকদের বিচারের দাবিতে আন্দোলন করেছেন।তিনি শেষ পর্যন্ত রাষ্ট্রদ্রোহী মামলা নিয়ে মৃত্যু বরণ করেছেন।এই মামলা হয়েছিলো বিএনপির আমলে। এ জন্য খালেদা জিয়ার বিচার হওয়া উচিত।
সংগঠনের নেত্রী দিনাত জাহান মুন্নির সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য মোজাফ্ফর হোসেন পল্টু, সাবেক খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দিলীপ রায়, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ বক্তব্য রাখেন।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article