মতিন রহমান।। দেশের প্রথম নারী স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক তার ও টেলিযোগাযোগ মন্ত্রী এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাহারা খাতুনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বকশীগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর।
পৌর মেয়র বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে সাহারা খাতুন সারাজীবন অধিকার আদায় ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে নিজেকে নিয়োজিত রেখেছেন। নেতাকর্মীদের পাশে তিনি সবসময় আইনি সহায়তা নিয়ে উপস্থিত ছিলেন। সাহারা খাতুনের মৃত্যুতে দেশ একজন সৎ ও নিবেদিতপ্রাণ রাজনীতিককে হারালো এবং দল হারালো একজন উৎসর্গীকৃত সংগঠককে।
মেয়র নজরুল ইসলাম সওদাগর মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
প্রসঙ্গত, থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন এডভোকেট সাহারা খাতুন বৃহস্পতিবার রাতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।


