18 C
Munich
Monday, May 25, 2026

দুর্নীতির আখড়া রাজিবপুরের ইউনিয়ন ভূমি অফিস

Must read

রাইসুল ইসলাম ফুল।।  দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে রাজিবপুর উপজেলার সদর ইউনিয়ন ভূমি অফিস। ভূমির খাজনা আদায়ের নামে জনগণের কাছ থেকে হাতিয়ে নেয়া হচ্ছে মোটা অংকের টাকা। খাজনা আদায় কালে মৌখিক ভাবে হিসাব কষে মোটা অংকের টাকা গ্রহণ করে দাখিলার নামে মাত্র অংক বসিয়ে বিদায় করা হয় খাজনা দাতাদের।

এ ধরনের অসংখ্য অভিযোগ রয়েছে অফিসটির সহকারি ভূমি অফিসারের বিরুদ্ধে। জানা গেছে দীর্ঘদিনের পেশা জীবনে সীমাহীন দুর্নীতির মাধ্যমে অগাধ সম্পত্তি মালিক হয়েছেন ওই ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আব্দুস সালাম মন্ডল। যার প্রমাণ পাওয়া যায় ৮ জুলাই বুধবার এক ব্যক্তির কাছ থেকে খাজনা গ্রহণের ঘটনায়। ঐদিন বেলা ১২ টার দিকে জাউনিয়ার চর কড়াই ডাঙ্গীপাড়া গ্রামের মৃত্যু কামাল শেখের ছেলে খলিলুর রহমান জাউনিয়ার চর মৌজা ধীন জমির খাজনা দিতে গেলে দুটি দাখিলার মাধ্যমে এক হাজার করে মোট দুই হাজার টাকা আদায় করা হয় তার কাছ থেকে। কিন্তু দাখিলাতে উল্লেখ করা হয় মাত্র ১৬৮ টাকা করে। দাখিলা তে প্রকৃত টাকার অংক সহকারি ভূমি অফিসার কতৃক গ্রহণ করা টাকার পরিমানের মধ্যে ব্যাপক গড়মিল থাকায় হতভম্ব হয়ে পড়েন খলিলুর রহমান। টাকার গড়মিলের বিষয় জানতে চাইলে বিভিন্নভাবে ভয় দেখান সহকারী ভূমি কর্মকর্তা আব্দুস সালাম মন্ডল। পরে বিষয়টি জাগো বাংলা টিভির উপজেলা প্রতিনিধি কে জানান ভুক্তভোগী খলিলুর রহমান। উক্ত দুর্নীতির বিষয়ে জানার জন্য সরাসরি অফিসে গিয়ে জানতে চাইলে অতিরিক্ত টাকা গ্রহণের কথা স্বীকার করে বলেন যে কয়টি টাকা বেশি নিয়েছি তা ফেরত দিতে চেয়েছি।
- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article