Thursday, October 29, 2026

পিপিই ও খাদ্যসামগ্রী নিজ উদ্যোগে বিরতণ করেন বগুড়া-৬ আসনের এমপি সিরাজ

Must read

রাশেদ সরকারঃ করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় বগুড়া সদর আসনের সংসদ সদস্য, বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক ও বিশিষ্ট সমাজসেবক গোলাম মোহাম্মদ সিরাজ কেন্দ্রীয় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ৫ মার্চ ও ৬ মার্চ দু’দিনে নিজ উদ্যোগে পিপিই ও খাদ্যসামগ্রী বিরতণ করেন।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দেশের বিভিন্ন এলাকায় এরই মধ্যে সংক্রমণ ও খাবারের সঙ্কট দেখা দিয়েছে। এ অবস্থায় জরুরিভাবে পিপিই (পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট বা ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম ) ও খাবারের প্রয়োজন দেখা দিয়েছে এমপি সিরাজের নির্বাচনী এলাকায়।

করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার স্বার্থে বিশেষ করে ডাক্তার ও স্বাস্থ্যসেবীদের কাছে পিপিই খুবই জরুরী হয়ে পরে। অন্যদিকে সরকারের অঘোষিত লকডাউনের কারণে কর্মজীবী মানুষের রোজগার বন্ধ হয়ে যাওয়ায় খাবারের সঙ্কট তৈরী হয়।

৫ এপ্রিল রবিবার এমপি সিরাজ নিজ উদ্যোগে বগুড়া সিভিল সার্জন ডাঃ গাউসুল আজমের নিকট মোঃ আলী হাসপাতালে অবস্থিত “করোনা আইসোলেশন সেন্টারে” কর্মরত ডাক্তার ও স্বাস্থ্যসেবীদের সুরক্ষার জন্য ৫০০ পিপিই’র মধ্যে প্রথম ধাপে ৩০০ পিপিই সরবরাহ করেন। পর্যায়ক্রমে আরও পিপিই সরবরাহ করবেন বলে জানা গেছে।

পিপিই সরবরাহকালে উপস্থিত ছিলেন অধ্যাপক ডাঃ শাহ মোঃ শাহজাহান আলী, অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক, অধ্যাপক ডাঃ মওদুদ আহমেদ পাভেল, ডাঃ মামুনুর রশিদ মিঠু, অধ্যাপক ডাঃ আজফারুল হাবিব রোজ, ডাঃ বদিউজ্জামান, ডাঃ আব্দুর রশিদ, ডাঃ জয়নাল আবেদিন ও মোহাম্মদ আলী হাসপাতালের সুপারেন্ডেন্ট ডাঃ নুরুজ্জামান সঞ্জয়।

এছাড়া সরকারের অঘোষিত লকডাউনে কোচ শ্রমিকদের কাজকর্ম বন্ধ থাকার ফলে খাবারের সঙ্কট দেখা দেয়। বগুড়ার মাটি ও মানুষের নেতা এমপি সিরাজ একইদিনে কোচ টার্মিনাল ঠনঠনিয়ায় শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন।

৬ এপ্রিল সোমবার বগুড়ার প্রাণের নেতা এমপি সিরাজ নিজ উদ্যোগে বগুড়ার পাঁচ হাজার পরিবারের জন্য ত্রাণসামগ্রী বিতরণের প্রথমদিনের কার্যক্রম শুরু করেন।

জানা যায়, বগুড়ার সদর আসনের এমপি গোলাম মোহাম্মদ সিরাজ নিজ উদ্যোগে বগুড়া শহরের ২১টি ওর্য়াড ও ৯টি ইউনিয়নের ৫ হাজার মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করবেন। গতকাল সোমবার এমপি সিরাজের পক্ষে শহরের ১নং ওয়ার্ডের আটাপাড়া এলাকায় দুস্থ , অসহায় ও নিম্নবিত্ত মানুষের বাড়ি বাড়ি গিয়ে প্রথম ধাপে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করে বগুড়া জেলা বিএনপির নেতাকর্মীরা ।

এমপি গোলাম মোহাম্মদ সিরাজের পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণকালে অংশগ্রহণ করেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাড সাইফুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক ফলজুল বারী তালুকদার বেলাল, বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম বাদশা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদিন চাঁন, শহর বিএনপির আহবায়ক মাহবুবুর রহমান বকুল, যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান শামীম, এমপির ব্যক্তিগত সহকারী আব্দুল আজিজ ও সাইদুল ইসলাম প্রমুখ।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article