19.8 C
Munich
Saturday, June 20, 2026

রাজিবপুরে খাদ্য গুদাম সিলগালা

Must read

রাজিবপুর(কুড়িগ্রাম) প্রতিনিধি।। কুড়িগ্রামের রাজিবপুর উপজেলা মিলারদের সাথে আঁতাত করে মোটা অংকের উৎকোচের মাধ্যমে হেয়ার ডিলারদের ৯০০থেকে ১০০০ বস্তা চাউল ক্রয় করে গুদামজাত করার অভিযোগে সিলগালা করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে রাজিবপুর উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান এ সিলগালার আদেশ দেন। সেইসাথে গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে কেন তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হবে না মর্মে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এলাকার মানুষের অভিযোগ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর, চাতাল মালিকদের সাথে যুক্তি করে ১০ টাকা কেজির ডিলারদের সমস্ত চাউল কিনে নেয়। আমন মৌসুমের নতুন চাল সংগ্রহ করার কথা থাকলেও তিনি মোটা অংকের উৎকোচের মাধ্যমে ডিলারদের কাছ থেকে পুরাতন পচা চাউল সংগ্রহ করেছেন এমনকি সরকারের ১০ টাকা কেজি চাউল ডিলাররা সম্পন্ন চাউল না উঠিয়ে সমন্বয় করে বলে অভিযোগ তার বিরুদ্ধে

এ ব্যাপারে রাজীবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান সাংবাদিকদের বলেন ক্রয় করা পুরাতন পচা চাল যাতে সরিয়ে ফেলতে না পারে এ কারণে সিলগালা করা হয়েছে।
- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article