Tuesday, July 28, 2026

বকশীগঞ্জ পৌর মেয়রের নিজস্ব অর্থায়নে ত্রাণ সামগ্রী বিতরণ

Must read

জামালপুর বকশীগঞ্জ পৌরসভায় প্রানঘাতী করোনা ভাইরাসের প্রভাবে অসহায়,দরিদ্র ও কর্মহীনদের মাঝে নিজস্ব অর্থায়নে ত্রাণ সামগ্রী  বিতরণ করেছেন পৌর মেয়র মোঃ নজরুল ইসলাম সওদাগর।এই দূর্যোগ কালিন সময়ে ১১শত পরিবারের মাঝে এই ত্রান সামগ্রী বিতরণ করা হয়।

মঙ্গলবার সকাল থেকে পৌর এলাকায় ৯টি ওয়ার্ডে ১২০ জন করে অসহায় দরিদ্র পরিবারের মাঝে এই ত্রান সামগ্রী বিতরণ করেন । ত্রাণ সামগ্রীগ মধ্যে ছিলো চাল, ডাল, আলু পেঁয়াজ, কাঁচা মরিচ, লবণ, তৈল, রসুন।

ত্রাণ বিতরণ কালে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর, প্যানেল মেয়র মিজানুর রহমান ,শাহিনুর রহমান, কাউন্সিলর আক্তার হোসেন ,আব্দুল্লাহ ,আবুল কালাম আজাদ,মহিলা কাউন্সিলর রহিমা বেগম, বিউটি বেগম প্রমূখ।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article