32.8 C
Munich
Friday, June 19, 2026

রাজিবপুরে করোনা সংক্রমণ প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা

Must read

রাজিবপুর( কুড়িগ্রাম)প্রতিনিধি।। করোনা প্রতিরোধে সচেনতা ও সতর্ক থাকার জন্য করণীয় বিষয় এবং দিনমজুর, স্বল্প আয়ের মানুষের পাশে থাকার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে এক আলোচনা সভা,
উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা দুই ঘটিকার সময়, উপজেলা নির্বাহি অফিসার মেহেদী হাসানের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,জনাব মোঃ জাকির হোসেন এম,পি মাননীয় প্রতিমন্ত্রী, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রানালয়। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জনাব আকবর হোসেন হিরো, আব্দুল হাই সরকার সভাপতি রাজীবপুর উপজেলা আওয়ামীলীগ, অধ্যাপক আব্দুস সবুর ফারুকী সাবেক সভাপতি রাজীবপুর উপজেলা আওয়ামীলীগ,কুড়িগ্রাম জেলা পরিষদের সদস্য রেজিয়া সুলতানা রেনু, মোহন গঞ্জ ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন।
এসময় প্রতিমন্ত্রী এই সংকট মুহূর্তে প্রশাসনের সকল কর্মকর্তা ও জনপ্রতিনিধি কে জনগণের জন্য দায়িত্ব পালন করতে বলেন। এছাড়া উপজেলার তিনটি ইউনিয়নের দরিদ্রদের মাঝে বিতরণ করার জন্য দেড় টন করে চাল বরাদ্দ দেয়া হয়।
- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article