32.8 C
Munich
Friday, June 19, 2026

ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি হারুন ও এসপি আহমার অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী তুলে দিলেন

Must read

সুমন ভৌমিকঃ অসহায় মানুষের হাতে খাদ্য সমগ্রী তুলে দিলেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার মোঃ হারুন অর রশিদ (বিপিএম-সেবা) ও ময়মনসিংহ পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান (পিপিএম-সেবা)।

পহেলা এপ্রিল বুধবার বিকাল ৪ টায় ময়মনসিংহ নগরের জুবলীঘাট এলাকার বিপিন পার্কের নিচে ব্রক্ষ্মপুত্র নদের ধারে গরীব, অসহায় ও নিম্নবিত্ত অনাহারে থাকা মানুষগুলোর হাতে খাদ্য সমগ্রী তুলে দেওয়া হয়।

করোনা প্রতিরোধে সরকার সাধারণ ছুটি ঘোষণা করে। সারাদেশব্যাপী প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমনের জেরে চলছে ময়মনসিংহে অঘোষিত লকডাউন। আর এই পরিস্থিতিতে খাবার না পাওয়া অসহায় ও অভুক্ত অবস্থায় দিন কাটাচ্ছে নগরীর নিন্মবিত্তের জীবন যাপনের মানুষগুলো। কর্মহীনতায় মানবেতর জীবনযাপন করছে। নগরীতে করোনা ভাইরাস আতঙ্কে অসহায় ও নিম্নবিত্ত মানুষগুলো এখন কার্যত গৃহবন্দি। বড় কষ্টে কাটছে তাদের সংসার। বেড়েছে খাদ্যের সংকট। অনেকটা অনাহারে কাটছে তাদের জীবন।

সেই দুর্যোগ মুহুত্তে অনাহারী মানুষগুলোর পাশে ছুটে এলেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইডি ব্যারিস্টার মোঃ হারুন অর রশিদ ও ময়মনসিংহ পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান। বিপিন পার্কের নিচে ব্রক্ষ্মপুত্র নদের ধারে গরীব, অসহায় ও নিম্নবিত্ত অনাহারে থাকা মানুষগুলোর হাতে প্রত্যককে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ৫০০ গ্রাম তেল ও ৫০০ গ্রাম লবণ তুলে দেওয়া হয়। ২০০ জন গরীব, অসহায় ও নিম্নবিত্ত মানুষদের মাঝে খাদ্য সমগ্রী বিতরণ করা হয়।

ময়মনসিংহ ব্যারিস্টার মোঃ হারুন অর রশিদ ও ময়মনসিংহ পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান খাদ্য সমগ্রী বিতরণকালে সাথে ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ন কবীর (ডিএসবি), কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মাহমুদুল ইসলাম (পিপিএম), জেলা গোয়েন্দা সংস্থার অফিসার ইনচার্জ শাহ মোঃ কামাল আকন্দ (পিপিএম-বার), ট্রাফিক ইন্সপেক্টও (প্রশাসন) সৈয়দ মাহবুবুর রহমান প্রমুখ।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article