মাসুদ উল হাসান ॥ বকশীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি এস এম রাসেলের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন করা হয়েছে। অধ্যাপক মিসেস মমতাজ বেগমের পৃষ্টপোষকতায় বৃহস্পতিবার দিনব্যাপী পৌরশহরের পাখিমারা এলাকায় দুই শতাধিক পরিবারের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরন করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চাল-ডাল-আলু ও সাবান। ত্রাণ বিতরণ ছাড়াও পৌর এলাকায় মাস্ক বিতরণ, জীবানু নাশক ঔষুধ ছিটানোসহ হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। ত্রাণ বিতরণের পূর্বে করোনা ভাইরাস থেকে বাংলাদেশসহ সারা বিশ্বের মানুষকে রক্ষায় বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ত্রাণ বিতরণ কালে অন্যান্যের মধ্যে ঢাকা বিশ্ব বিদ্যালয় ছাত্রদলের যুগ্ন আহবায়ক শাজাহান শাওন, গোলাম রব্বানী বানী, লাল সরকার, হেলাল উদ্দিন, সুমন সরকার, সম্রাট সরকার, উজ্জল সরকার,উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম জীবন,কলেজ শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আল আমিন প্রমূখ উপস্থিত ছিলেন। ত্রাণ বিতরণ শেষে উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি এস.এম রাসেল বলেন,আমাদের সরকার বাড়ির একটা সুনাম রয়েছে। সরকার বাড়ির মানুষ সব সময় যে কোন প্রাকৃতিক দূর্যোগে মানুষের পাশে দাঁড়ায়। মানুষ গড়ার কারিগর হিসেবে বকশীগঞ্জ উপজেলায় যার সুখ্যাতি রয়েছে তিনি হলেন পাখিমারা সরকার বাড়ির মরহুম মৌলভী মো. মঈন উদ্দিন সরকার। তিনি ছিলেন এই অঞ্চলের একজন বিশিষ্ট শিক্ষানুরাগী। জীবনের দীর্ঘ প্রায় ২৫ বছর শিক্ষকতা করেছেন। একজন আদর্শ বাবার সন্তান আমাদের গর্ব অধ্যাপক মিসেস মমতাজ বেগম। তিনিও একজন শিক্ষানুরাগী হিসেবে পরিচিত। তার স্বামী অধ্যাপক ডাঃ আবদুল মাননান সিকদার। অধ্যাপক মমতাজ বেগমের অনুপ্রেরণায় ও পৃষ্টপোষকতায় এই ত্রাণ বিতরণ করা হয়েছে। অধ্যাপক মমতাজ বেগমের বিষয়ে তার নাতী সরকার রাসেল বলেন,অধ্যাপক মমতাজ বেগম একজন আলোকিত মানুষ। আমাদের অহংকার। তাকে নিয়ে আমরা গর্বিত। তার নাতি হিসেবে আমি গর্বিত। অসাধারণ মেধাবী মমতাজ বেগম ১৯৬৪ সালে প্রাইভেট পরীক্ষার্থী হিসেবে ম্যাট্টিক পাশ করেন। ১৯৬৬ সালে ময়মনসিংহ মুমিনুন্নেছা মহিলা কলেজ থেকে আইএ, ১৯৬৯ সালে ইডেন মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ থেকে বিএ অনার্স এবং ১৯৭০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে বাংলায় এমএ পাশ করেন। ১৯৭২ সালে ময়মনসিংহ মহিলা টিচার্স ট্রেনিং কলেজ থেকে বিএড শেষ করেন। শিক্ষা জীবন শেষে কর্মজীবনে জামালপুর জাহেদা সফির মহিলা কলেজ, ময়মনসিংহ মুমিনুন্নেছা সরকারী মহিলা কলেজ, সরকারী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কলেজ, চট্টগ্রাম সরকারী কমার্স কলেজ, চট্টগ্রাম সরকারী টিচার্স ট্রেনিং কলেজ, সরকারী জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজ এবং টাঙ্গাইলের করটিয়া সরকারী সাদাৎ বিশ্ববিদ্যালয় কলেজে অধ্যাপনা করেন। তিনি সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত। অসহায় মানুষের পাশে থাকেন সব সময়।
বকশীগঞ্জে ছাত্রদল নেতা রাসেলের ত্রাণ সহায়তা পেলো দুই’শ পরিবার


