মতিন রহমান।। জামালপুর বকশীগঞ্জে অসহায় দরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরন ও করোনা ভাইরাসের বিস্তার রোধে সচেনতনা মূলক বিভিন্ন কার্যক্রম চালাচ্ছে থানা পুলিশ। বকশীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম সম্রাট এর নের্তৃত্বে একটি চৌকস টিম প্রথম থেকেই করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে উপজেলার বিভিন্ন স্থানে নানাবিধ কার্যক্রম পরিচালনা করে আসছে।

প্রতিদিন উপজেলার পৌরশহর, নঈম মিয়া বাজার, সারমারা, কামালপুর, লাউচাপড়া,জিন্না বাজার, ও নিলাখিয়া বাজারসহ বিভিন্ন এলাকায় বাজার দর মনিটরিংসহ নিত্যপণ্য কিনতে আসা ক্রেতাদের একটি নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে চলাফেরা করতে নির্দেশনা দেয় হয়। পাশাপাশি কাঁচাবাজার, মুদি দোকান ও ঔষুধের দোকানের সামনে একটি নির্দিষ্ট দূরত্ব পর পর ক্রেতাদের দাঁড়ানো ও কোন কাজ ছাড়া বাড়ির বাইরে কাউকে না আসার আহ্বান জানানো হয়।
বকশীগঞ্জ থানা ওসি মোঃ শফিকুল ইসলাম সম্রাট বলেন, জনসচেতনতাই করোনা ভাইরাস প্রতিরোধের একমাত্র মাধ্যম। তাই বকশীগঞ্জ থানা পুলিশের উদ্যোগে সাধারণ মানুষকে সচেতন করার লক্ষে লিফলেট বিতরণ, হাত ধোয়া কর্মসূচি, সাবান ও মাস্ক বিতরণ করা হয়েছে। এবং জীবানু নাশক স্প্রে ছিটানো কার্যক্রম অব্যাহত আছে। এছাড়াও উপজেলার হাট বাজার গুলোতে জনসচেতনতার জন্য মাইকিং অব্যাহত আছে পাশাপাশি অসহায় দরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরন করা হচ্ছে।


