জামালপুর বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা কামাল নিম্ন আয়ের মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। বুধবার চেয়ারম্যান মোস্তফা কামাল অসহায় দরিদ্র নিম্ন আয়ের মানুষের মাঝে সরকারি বরাদ্ধকৃত ত্রাণ সামগ্রী বিতরন করেন।
বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাস সংক্রমন রোধে জনসমাগম নিষিদ্ধ থাকায় বকশীগঞ্জে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। বিশেষ করে হোটেল শ্রমিক,রিক্সা চালক, ভ্যানচালক ও পরিবহন শ্রমিকসহ নিম্ন আয়ের হতদরিদ্র মানুষ গুলো কষ্টে দিনাতিপাত করছে। নিম্ন আয়ের মানুষের জন্য সরকার ত্রাণ সামগ্রী বিতরন করছেন। বকশীগঞ্জ উপজেলায় এ পর্যন্ত ২৪ টন চাল ও নগদ ১ লাখ টাকা বরাদ্ধ দিয়েছে জেলা প্রশাসক। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই সহায়তা কার্যক্রম চলবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বকশীগঞ্জ পৌরসভাসহ উপজেলার ৭ টি ইউনিয়নে দরিদ্র জনগোষ্ঠীর মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরন করা হচ্ছে।
ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল,১ কেজি ডাল ও ১টি সাবান। এই দূর্যোগকালীন সময়ে ত্রাণ সামগ্রী পেয়ে আনন্দিত ওই এলাকার মানুষ। ত্রাণ বিতরন কালে অন্যান্যের মধ্যে ইউপি সদস্য কামরুজ্জামান ফারুক,সাইফুল ইসলাম,মাহমুদ হাসান,নুরজাহান বেগম অঞ্জলী, ইউপি সচিব আবদুল লতিফ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আনোয়ার হোসেন আনু প্রমূখ উপস্থিত ছিলেন।
ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল বলেন,সরকারি বরাদ্ধকৃত ত্রাণ সামগ্রী তালিকা অনুযায়ী নিম্ন আয়ের মানুষের মাঝে বিতরন করা হচ্ছে। এই দূর্যোগকালীন সময়ে যারা ত্রাণ সামগ্রী পাওয়ার যোগ্য তারাই পাবেন এই ত্রাণ। ত্রাণ বিতরনে আত্বীয়করন স্বজনপ্রীতির কোন সূযোগ নেই। গরীবের হক নিয়ে যারা স্বজনপ্রীতি করবে এপারে না হোক পরপারে গিয়ে তাদের জবাবদিহি করতে হবে।


