রাশেদ সরকারঃ ২১ ফেব্রুয়ারি শুক্রবার দুপুর ২টায় বগুড়া জেলার শেরপুর উপজেলায় ধনকুন্ডি মানিক মঞ্জিল আঙ্গিনায় বগুড়া-৬ আসনের এমপি ও বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোহাম্মদ সিরাজের সভাপতিত্বে গোলাম রব্বানী ফাউন্ডেশনের উদ্যোগে সেতারা রব্বানী দাতব্য চিকিৎসালয় ও বাতিঘর আবাসিক শিশু সদনের শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
সেতারা রব্বানী দাতব্য চিকিৎসালয় ও বাতিঘর আবাসিক শিশু সদন উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান বগুড়া সদর আসনের এমপি গোলাম মোহাম্মদ সিরাজ।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এডঃ মাহবুবুর রহমান, হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডঃ সাইফুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজিজুল বারী তালুকদার হেলাল, এমপি মোশারফ হোসেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য আলী আজগর তালুকদার হেনা, কেন্দ্রীয় কমিটির সদস্য ও আহ্বায়ক কমিটির সদস্য জয়নাল আবেদিন তান, বিএনপি নেতা এম আর ইসলাম স্বাধীন, শহীদুন্নবী সালাম, শেন তাজ উদ্দিন নাইন, খাইরুল বাসার, মনিরুজ্জামান মনি।
এছাড়া উপস্থিত ছিলেন, সাবেক মহিলা এমপি আফরোজা বেগম জ্যোতি, এডঃ শাহজাদী, নাজমা আকতার, যুবদল নেতা খাদেমুল ইসলাম, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, হাসান রিগ্যাল, আসিফ সিরাজ রব্বানী সানভী, গোলাম শহীদ, গোলাম মহবুব প্যারিস, শাহ মোহাম্মদ জনি, কে এম মাহবুবার রহমান হারেজ, আলহাজ¦ শফিকুল ইসলাম তোতা, শহিদুল ইসলাম বাবলু, পিয়ার হোসেন পিয়ার প্রমূখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, আদর্শবান ত্যাগী, স্বপ্নদ্রষ্টা রাজনীতিবিদ, দেশপ্রেমিক, জনদরদী, তরুণ্যের অহংকার, সমাজসেবক ও বগুড়া জেলার শেরপুর-ধনুট আসনের ভবিষ্যৎ কান্ডারী সংগ্রামী জননেতা আসিফ সিরাজ রব্বানী।


