“মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার” এই স্লোগান নিয়ে বকশীগঞ্জ থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সুধী সমাজ,জনপ্রতিনিধি, শিক্ষক,ইমাম,ব্যবসায়ী ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করে বকশীগঞ্জ থানা পুলিশ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো.রাকিবুল হাসান রাসেল। বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হযরত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর,জেলা পরিষদ সদস্য জয়নাল আবেদীন, শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল হামিদ ,প্রেসক্লাব সভাপতি এম.শাহীন আল আমীন,ওসি তদন্ত আবদুর রহিম, ইউপি সদস্য আবদুর রহিম প্রমূখ।


