বাংলাদেশ আওয়ামীলীগ বকশীগঞ্জ উপজেলা শাখার বিশেষ বর্ধিত সভা সফল করতে মিছিল ও আলোচনা সভা করেছে বাংলাদেশ তাঁতী লীগ বকশীগঞ্জ উপজেলা শাখা। রোববার বিকালে উপজেলা তাঁতী লীগের আহবায়ক সাবেক ছাত্রনেতা এম.ডি রাকিববিল্লাহ রাকিবের নেতৃত্বে মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আ’লীগ কার্যালয়ে এসে শেষ হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত মিছিল ও আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়,সাংগঠনিক সম্পাদক এ.বি এইচ আল আমিন, সম্পাদক মন্ডলীর সদস্য জুলফিকার আলী,সদস্য ইয়াছিন তালুকদার,ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম জেহাদ, যুবলীগ নেতা শামীম খন্দকার,ফরহাদ হোসেন পলাশ,উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মির্জা সম্্রাট, ছাত্রলীগ নেতা আলভী তালুকদার,বেলাল,নয়ন,লাজু,উপজেলা তাঁতী লীগের সদস্য সচিব সহিদুর রহমান লিপন,আমির ফয়সাল,মাসুম রানা,মেরুরচর ইউনিয়ন তাঁতী লীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন,সহ-সভাপতি ওয়াহেদুজ্জামান, সাধুরপাড়া ইউনিয়ন তাঁতী লীগের আহবায়ক বিশাদ,সদর ইউনিয়ন তাঁতী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার আবদুল মমিন, বগারচর ইউনিয়ন তাঁতী লীগের সভাপতি আশিক,সাধারণ সম্পাদক মিলন,পৌর তাঁতী লীগের আহবায়ক মোতালেব,সদস্য সচিব সোহেল রানা,যুগ্ন আহবায়ক মিলন মিয়াসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বকশীগঞ্জে আ’লীগের বর্ধিত সভা সফল করতে তাঁতী লীগের মিছিল


