Thursday, July 2, 2026

বকশীগঞ্জে নতুন সাব-রেজিষ্ট্রার অফিস উদ্বোধন

Must read

জামালপুরের বকশীগঞ্জে সাব-রেজিষ্ট্রার অফিসের নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। ফিতা কেটে ও পায়রা উড়িয়ে সোমবার সকালে দক্ষিন বাজার এলাকায় অবস্থিত নবনির্মিত সাব-রেজিষ্ট্রার অফিসের শুভ উদ্বোধন করেন পরিকল্পনা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক তথ্যমন্ত্রী আলহাজ্ব আবুল কালাম আজাদ এমপি। উদ্বোধন শেষে অফিস চত্বরে একটি আম গাছের চারা রোপন করেন তিনি।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার আ.স.ম জামশেদ খোন্দকার,পৌর মেয়র মোঃ নজরুল ইসলাম সওদাগর,সাব-রেজিস্ট্রার মঞ্জুরুল আলম,বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হযরত আলী,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়,সহ-সভাপতি আবু জাফর, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার নুরুল আমিন ফুরকান, মেরুরচর ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম জেহাদ,নজরুল ইসলাম লিচু,আওয়ামীলীগ নেতা হুমায়ুন কবীর সবুজ,ইলিয়াস হোসেন,দলিল লেখক আলী আহসান খোকা,ফিরোজ আলম,হুমায়ুন কবির প্রমূখ উপস্থিত ছিলেন।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article