8.6 C
Munich
Tuesday, June 16, 2026

বকশীগঞ্জ এল.পি.জি অটো গ্যাস ফিলিং স্টেশনের শুভ উদ্বোধন

Must read

মতিন রহমান।। জামালপুরের বকশীগঞ্জ- রৌমারী মহাসড়কের পাশে (৩০ ডিসেম্বর সোমবার) দুপুরে বকশীগঞ্জ এল.পি.জি অটো গ্যাস ফিংলি স্টেশনের শুভ উদ্বোধন করা হয়েছে।

এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক তথ্যমন্ত্রী পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ এমপি। ।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার, এসময় বক্তব্য রাখেন পৌর মেয়র মোঃ নজরুল ইসলাম সওদাগর, উপজেলা জাতীয় পাটির সভাপতি হামিদুর রহমান, বকশীগঞ্জ থানার (ওসি) হযয়ত আলী, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, উপজেলা আ’লীগের উপদেষ্টা মন্ডলির সদস্য নুরুল আমিন ফুরকান সহ আওয়ামীলীগ, যুবলীগের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বকশীগঞ্জ এল.পি.জি অটো গ্যাস ফিলিং স্টেশনে জাপানের এলপিজি কোম্পানি সাইসান ওয়ান ও বাংলাদেশের ওমেরা পেট্রোলিয়াম লিমিটেড যৌথভাবে এ গ্যাস বাজারজাত করছে। কোম্পানি দুটির নামের সমন্বয়ে এর নাম রাখা হয়েছে ‘ওমেরা গ্যাস ওয়ান’।

এই প্রথম বকশীগঞ্জে এল.পি.জি অটো গ্যাস ফিলিং স্টেশনের উদ্বোধন হলো। বকশীগঞ্জের তরুন সমাজের ব্যাবসায়ী বন্ধুরা মিলে এল.পি.জি অটো গ্যাস ফিলিং স্টেশনের প্রতিষ্ঠা করে। অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ সমাজের সর্বস্তরের সূধীজন উপস্থিত ছিলেন।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article