স্টাফ রিপোর্টারঃ ২৯ ডিসেম্বর রবিবার অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত, বিদায়ী ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোঃ শাহ আবিদ হোসেন বিপিএম (বার) কে দৈনিক উর্মিবাংলা প্রতিদিন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সুমন ভৌমিক ও সংশ্লিষ্ট স্টাফরা ফুলের তোরা ও ক্রেষ্ট দিয়ে তার কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে বিদায় সংবর্ধনা জানান। প্রায় দুই বছর ময়মনসিংহে কর্মরত বিদায়ী পুলিশ সুপারের সংবাদ গুলো অন্য সব খবরের কাগজের মতই দ্বায়িত¦ সহকারে দৈনিক উর্মিবাংলা প্রতিদিন পত্রিকায় প্রকাশ করেছে।
বিদায়ী ময়মনসিংহ পুলিশ সুপার মোঃ শাহ আবিদ হোসেন যে কোন অনুষ্ঠানের ও সফলতার অভিযানের বার্তা দায়িত্ব সহকারে সাংবাদিকদের অবহিত করেছিলেন। সাংবাদিকরাও তার ডাকে সাড়া দিয়ে নিষ্ঠার সাথে সত্য প্রকাশ করেছেন।
তিনি সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পুলিশকে সবসময় সার্বিক সহযোগিতা করার জন্য মত ব্যক্ত করেন। তিনি বলেন, এতে রাষ্ট্র ও মানুষ উভয়েই উপকৃত হবেন। তিনি নবাগত পুলিশ সুপারকে একই রকম সহযোগিতা করার জন্য অনুরোধ জানান।
এ সময় কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মাহমুদুল ইসলাম, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ শাহ মোঃ কামাল আকন্দ, দৈনিক উর্মিবাংলা প্রতিদিন পত্রিকার আইন উপদেষ্টা এডভোকেট আব্দুর রহমান আল হোসাইন তাজ, ব্যবস্থাপনা সম্পাদক সঞ্জীব সরকার, বার্তা সম্পাদক বদরুল আমীন, স্টাফ রিপোর্টার রবিউল আওয়াল রবি, রোকসানা আক্তার ও ফটো সাংবাদিক বাপ্পী দাস প্রমূখ উপস্থিত ছিলেন।


