Monday, August 17, 2026

প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে গেলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি

Must read

চলমান ক্রিকেট সংকট নিরসনে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে গেলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। আজ বুধবার (২৩ অক্টোবর) দুপুর ২টার দিকে তিনি গণভবনে প্রবেশ করেন।

বিসিবি ও বাংলাদেশ ক্রিকেটারদের মধ্যকার চলমান দ্বন্দ্ব নিরসনে মাশরাফি বিন মুর্তজাকে নিজ কার্যালয়ে ডাকেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্রিকেটারদের ১১ দফা দাবিতে ধর্মঘট নিয়ে এখন দেশীয় ক্রিকেটমহল বেশ সরগরম। বিসিবি ও ক্রিকেটারদের পরস্পর বিপরীতমুখী অবস্থানের সমাধান করতে গণভবনে গিয়েছেন পাপন।

সোমবার মিরপুরে সংবাদ সম্মেলনে ১১ দফা দাবি তুলে ধরেন সাকিব-মুশফিকরা। দাবি না মানা পর্যন্ত সব ধরণের ক্রিকেট বর্জনের ঘোষণা দেন তারা।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article