18.9 C
Munich
Monday, June 15, 2026

‘শরীর দেখাতে পছন্দ করি’

Must read

গান ও ভিডিওতে আবেদনময়ী উপস্থাপনার মাধ্যমে জেনিফার লোপেজ অনেক আগেই কোটি শ্রোতা-দর্শকদের মন জয় করেছেন। এর বাইরেও মাঝেমধ্যে বিভিন্ন কা- ঘটিয়েও খবরের শিরোনাম হয়েছেন তিনি। এ পপ তারকার বয়স এখন চলছে ৫০। কিন্তু তার আবেদন যেন দিন দিন কেবল বাড়ছেই। বর্তমানে শরীর ফিট রাখতে দিনে কমপক্ষে তিন ঘন্টা সময় জিমে কাটান তিনি। আর সম্প্রতি নিজের জিমের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন লোপেজ। সেখানে নিজের অ্যাবসের সৌন্দর্য প্রদর্শন করছেন তিনি! কিন্তু এ ছবি প্রকাশের পর বেশ মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছেন গায়িকা। প্রশংসার পাশাপাশি অনেকে সমালোচনাও করেছেন।

লাপেজ সেই সমালোচনার জবাবও দিয়েছেন। তিনি বলেন, আমি আমার শরীর সম্পর্কে অনেক সচেতন। সেটা নতুন করে বলার কিছু নেই। সেই শুরু থেকেই আমি শরীর ঠিক রাখার জন্য চেষ্টা করে যাচ্ছি। এখন আরো বেশি সময় জিমে কাটাই আমি। কারণ আমার কাছে শরীর ফিট রাখা সবচাইতে বড় বিষয়। আর সে কারণে অন্যদের উৎসাহিত করার জন্যই আসলে আমার অ্যাবসের ছবি দিয়েছিলাম। এটা নিয়ে যে সমালোচনাও হতে পারে তা আমার জানা ছিলো না। যদিও এসবকে আমি পাত্তা দেই না। সত্যি বলতে শরীর দেখাতে পছন্দ করি আমি। আমি মনে করি আমাকে দেখে অনেকেই শরীর ফিট রাখতে উৎসাহিত হবেন। আর সেটাই হবে আমার সার্থকতা।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article