19.3 C
Munich
Monday, May 25, 2026

পাকিস্তান সফরের নারী দল ঘোষণা

Must read

নানান জল্পনা-কল্পনা ও অনিশ্চয়তার পর অবশেষে আলোর মুখ দেখছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের পাকিস্তান সফর। সরকারের নিরাপত্তা পর্যবেক্ষক দলের সবুজ সংকেত পেয়ে পাকিস্তানে খেলতে যাচ্ছেন সালমা-রোমনারা।

সে দেশে তিনটি টি-টোয়েন্টি ও দুইটি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ নারী দল। এ সফরের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আগামীকাল (মঙ্গলবার) সন্ধ্যায় পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হবে এই দল।

যথারীতি টি-টোয়েন্টি দলের নেতৃত্বে রয়েছেন সালমা খাতুন এবং ওয়ানডে দলের দায়িত্বে আছেন রোমানা আহমেদ। মূল দলে জায়গা হয়নি পরীক্ষিত পারফরমার নাহিদা আক্তার ও ফাহিমা খাতুনের। দুজনকেই রাখা হয়েছে স্ট্যান্ডবাই তালিকায়।

পাকিস্তান সফরের নারী দল
সালমা খাতুন (টি-টোয়েন্টি অধিনায়ক), রোমানা আহমেদ (ওয়ানডে অধিনায়ক), জাহানারা আলম, শামীমা সুলতানা, আয়েশা রহমান, নিগার সুলতানা, সানজিদা ইসলাম, লতা মন্ডল, পান্না ঘোষ, একা মল্লিক, শারমিন সুলতানা, খাদিজা তুল কুবরা, ফারজানা হক পিঙ্কি, শারমিন সুলতানা সুপ্তা এবং শাহিদা আক্তার মেঘলা।

স্ট্যান্ডবাই: নাহিদা আক্তার, ফাহিমা খাতুন, রিতু মণি, সোবহানা মোস্তারি, লাবণী আক্তার, জিন্নাত আসিয়া অর্থি, সাবিকুন নাহার জেসমিন এবং হ্যাপি আলম।

সফরের সূচি

১ম টি-টোয়েন্টি: ২৬ অক্টোবর, লাহোর
২য় টি-টোয়েন্টি: ২৮ অক্টোবর, লাহোর
৩য় টি-টোয়েন্টি: ৩০ অক্টোবর, লাহোর

১ম ওয়ানডে: ২ নভেম্বর, লাহোর
২য় ওয়ানডে: ৪ নভেম্বর, লাহোর

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article