Friday, July 10, 2026

গণিতের হিসাবে বিশ্বের সেরা সুন্দরী বেলা হাদিদ

Must read

গণিতের হিসাব-নিকাশ অনুসারে এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে সুন্দরী নারী মার্কিন সুপার মডেল বেলা হাদিদ। প্রাচীন গ্রিক গণিত অনুসারে ‘গোল্ডেন রেশিও অব বিউটি পাই স্ট্যান্ডার্ড’ দিয়ে সৌন্দর্যের এই পরিমাপ করা হয়। এই পরিমাপে ৯৪ দশমিক ৩৫ শতাংশ নম্বর পেয়ে সবচেয়ে এগিয়ে আছেন ২৩ বছর বয়সী এই সুপার মডেল।

বিশেষজ্ঞরা মূলত বিভিন্ন তারকাদের মুখসহ শরীরের বিভিন্ন অঙ্গের মাপ নিয়ে এই ফলাফল ঘোষণা করেন। তার প্রায় সব অঙ্গ নিখুঁত অবস্থানে রয়েছে। আর এই জন্য গড় পরিমাপ হয়েছে ৯৪ দশমিক ৩৫ শতাংশ।

এই জরিপে দ্বিতীয় স্থানে রয়েছেন পপ গায়িকা ডিভা বিয়ন্সে। তার চেহারার ৯২ দশমিক ৪৪ শতাংশ নিখুঁত। তৃতীয় অবস্থানে রয়েছেন মার্কিন অভিনেত্রী অ্যাম্বার হার্ড। তার স্কোর ৯১ দশমিক ৮৫ শতাংশ। আর ৯১ দশমিক ৮১ শতাংশ নম্বর নিয়ে পপ গায়িকা অ্যারিয়ানা গ্র্যান্ডে।

এই গবেষণাটি পরিচালনা করেন লন্ডনের প্রসিদ্ধ ফেসিয়াল কসমেটিকস সার্জন জুলিয়ান ডি সিলভা। তিনি বলেন, বেলা হাদিদ তার নিখুঁত মুখের জন্যে সবার চেয়ে এগিয়ে আছেন। সবচেয়ে নিখুঁত চোখ হচ্ছে স্কারলেট জোহানসনের। শারীরিক গঠনের কারণে বিয়ন্সে অনেক এগিয়ে থাকলেও কপাল আর ঠোঁটের জন্য পিছিয়ে গেছেন। সার্বিকভাবে সবার চেয়ে এগিয়ে রয়েছেন বেলা হাদিদ।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article