19.3 C
Munich
Monday, May 25, 2026

ঢাকায় খেলবেন মাশরাফি!

Must read

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসরের তারিখ চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফ্রেঞ্চাইজি টি-টোয়েন্টি লিগের সপ্তম আসর শুরু হবে আগামী ৬ ডিসেম্বর। এর আগে ৩ ডিসেম্বর হবে উদ্বোধনী অনুষ্ঠান।

বিপিএলের ৬ষ্ঠ আসরের আয়োজন হয় ২০১৯ সালের জানুয়ারিতে। চলতি বছরে তাই টি-টোয়েন্টি এই টুর্নামেন্টির হতে যাচ্ছে দুই আসর। ম্যাসব্যাপী খেলা হওয়া টুর্নামেন্টের ফাইনালের সম্ভাব্য তারিখ ২০২০ সালের ১১ জানুয়ারি।

নতুন খবর হলো- ঢাকা ডায়নামাইটসের সাকিব আল হাসান দল পাল্টে এখন রংপুর রাইডার্সে। বুধবার (৩১ জুলাই) রংপুর রাইডার্সের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার।

গত দুই মৌসুম ডাকা ডায়নামাইটসে খেলার পর পুরনো দলে ফিরে গেলেন সাকিব। ২০১৬ সালে বিপিএলের চতুর্থ আসর রংপুরের হয়ে খেলেছেন তিনি।

অপরদিকে, রংপুর রাইডার্সের অবিচ্ছেদ্য অংশ মাশরাফি গত কালের আগের দিন পর্যন্তও এমনটাই মনে করেছিলেন অনেকে। কিন্তু এক দিনের ব্যবধানে সবকিছু ওলট-পালট হয়ে গেছে। এখন মাশরাফিকেই ছাড়তে হচ্ছে রংপুর রাইডার্স।

বিপিএলের সপ্তম আসরের জন্য আইকন ক্রিকেটার হিসেবে সাকিবকে দলে ভিড়িয়েছে রংপুর রাইডার্স। আর নিয়ম অনুযায়ী এক দলে দুই আইকন খেলোয়াড় থাকতে পারবে না। তাই মাশরাফি আর রংপুরে নেই।।

সাকিবের রংপুরে যোগ দেয়ার পর স্বাভাবিকভাবেই একটি প্রশ্ন আসছে। সাকিব তো ঢাকা ছেড়ে রংপুরে পাড়ি জমিয়েছেন। তাহলে রংপুরের মাশরাফি কোথায় যাবেন? রংপুরের আগের দু’বারের অধিনায়কের এবারের ঠিকানা কোথায়? এ দেশবরেণ্য ক্রিকেটার ও জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তাহলে কোথায় খেলবেন? তিনিও কি সাকিবের সাথে রংপুর রাইডার্সে থেকে যাবেন? নাকি অন্য কোনো ফ্রাঞ্চাইজি তাকে বেছে নেবে? কেউ কেউ এমন প্রশ্নও করছেন।

এই মুহূর্তে বিপিএলে তিনটি দল আইকন খেলোয়াড়ের নাম ঘোষণা করেছে। বাকি দলগুলো এখনও তাদের আইকন খেলোয়াড়ের নাম ঘোষণা করেনি। ক্রিকেট পাড়ায় কান পাতলে গুঞ্জন শোনা যাচ্ছে, মাশরাফি এবার ঢাকা ডায়নামাইটসে খেলতে যাচ্ছেন।

ঢাকা ডায়নামাইটসের পক্ষ থেকে জানানো হয়, তারা খুব শিগগিরই সংবাদ সম্মেলন করবে এই বিষয়ে।

ধারণা করা হচ্ছে, তার আগেই মাশরাফির সাথে তাদের কথাবার্তা চূড়ান্ত হয়ে যাবে। তবে এ বিষয়ে কোনো রকম সত্যতা পাওয়া যায় নি।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article