19.3 C
Munich
Monday, May 25, 2026

ঘরে স্বামীর ছবি টাঙিয়ে রাখলে নামাজ হবে কি?

Must read

প্রতিটি পরিবারকে সুখ-শান্তির সোনালী নীড়ে পরিণত করার সুমহান লক্ষ্য অর্জন করার জন্যে যেসব দিক-নির্দেশনা আল্লাহ্ রাব্বুল আলামীন এবং তার প্রিয় রাসূল দিয়েছেন, সেগুলোর প্রতি যথার্থ মনোযোগী হওয়া একান্ত জরুরি। পরিবারের সূচনা হয় বিয়ের মধ্য দিয়ে। দাম্পত্য জীবনে স্বামী ও স্ত্রীর রয়েছে নির্দিষ্ট অধিকার ও কর্তব্য। স্বামী ও স্ত্রী একে অন্যের সহায়ক ও পরিপূরক। সুতরাং উভয়েরই রয়েছে উভয়ের প্রতি বিশেষ দায়িত্ব ও করণীয়। বিয়ের মাধ্যমেই নর এবং নারীর দু’টি জীবন একটি মাত্র স্রোতে প্রবাহিত।

সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশনের নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’ তে এক দর্শক ঘরে স্বামীর ছবি রেখে নামাজ হবে কি না এমন প্রশ্ন করেন।

জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. আবু বকর মুহাম্মদ যাকারিয়া।

আপনার জিজ্ঞাসার ৫৪৩তম পর্বে ঘরে স্বামীর ছবি টাঙিয়ে রাখলে নামাজ হবে কি না, সে বিষয়ে রাজধানীর উত্তরা থেকে টেলিফোনের মাধ্যমে জানতে চেয়েছেন আরিফুজ্জামান নামের ওই ব্যক্তি।

প্রশ্ন: ঘরে স্বামীর ছবি রেখে নামাজ হবে কি না?

উত্তর: এ রকম যেকোনো ছবি টাঙালে সেটা গুনাহ হবে। যে ব্যক্তি টাঙিয়েছেন তাঁরও গুনাহ হবে, আর যিনি নির্দেশ দেবেন তাঁরও গুনাহ হবে। যদি কোনো স্বামীবলেন, ‘আমার ছবি টাঙিয়ে রাখ’। তাহলে তাঁরও গুনাহ হবে। যারা এই কাজটি করবে, তাদের আখেরাতে পাকড়াও করা হবে এবং এই ছবি টাঙাতে রাসুল (সা.)নিষেধ করেছেন। রাসুল (সা.) একদিন দেখলেন, কাপড়ের মধ্যে ছবি আছে, তখন রাসুল (সা.) সে ঘরেই ঢোকেননি। যে ঘরে ছবি টাঙানো থাকে, সে ঘর ফেরেস্তানা আসার কারণ এবং আল্লাহর রহমত না আসার কারণ। এ জন্য ছবি টাঙিয়ে রাখা যাবে না। ছবি লুকিয়ে রাখতে হবে।

এখন নামাজের মাসয়ালা হলো, নামাজ আদায় করতে হবে। কবুল হওয়ার মাসয়ালা আলাদা। আল্লাহ নামাজ কবুল করবেন কি না, তিনি জানেন। নামাজের সঙ্গে ছবিরকোনো সম্পর্ক নেই। তবে যদি নামাজের কোনো অংশে ছবির দিকে চোখ চলে যায়, তাহলে মনে করবেন নামাজের সে অংশ চুরি করে নেওয়া হয়েছে এবং নামাজেতার মনোযোগ নষ্ট হলো।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article