18 C
Munich
Monday, May 25, 2026

এড.বাকী বিল্লাহকে ফুলেল শুভেচ্ছা জানালেন জুমান তালুকদার

Must read

নিজস্ব প্রতিনিধি ঃ জামালপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী আর কোনও প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামীলীগের সভাপতি সিনিয়র আইনজীবি মুহাম্মদ বাকী বিল্লাহ। আনুষ্ঠানিক ভাবে নির্বাচন কমিশন থেকে তাকে বিজয়ী ঘোষণা করা না হলেও বিভিন্ন মহল থেকে তাকে আগাম ফুলেল শুভেচ্ছা জানানো হচ্ছে। একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাপা নেতা এস এম আবু সায়েম গত বুধবার প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন। আরেক প্রার্থী ফৌজদারি মামলার তথ্য গোপন করায় প্রার্থীতা বাতিল করেছে নির্বাচন কমিশন। জামালপুর জেলা পরিষদ নির্বাচনে এড.বাকী বিল্লাহ একক প্রার্থী। বিভিন্ন মহল থেকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন তিনি। বৃহস্পতিবার বকশীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম তালুকদার তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি সাইদুর রহমান লাল, বকশীগঞ্জ  উপজেলা ছাত্রলীগের আহবায়ক রাজন মিয়া, ছাত্রলীগ নেতা কামাল হোসেন, শ্রী সেতু ধর, নিলক্ষিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম,সরকারি কিয়ামত উল্লাহ কলেজ ছাত্রলীগের আহ্বায়ক আরিফুজ্জামান, যুগ্ম আহবায়ক রাশেদুজ্জামান রনি,যুগ্ম আহবায়ক প্রান্ত ইসলাম সহ দলীয়  নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এক প্রতিক্রিয়ায় বকশীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম জুমান তালুকদার বলেন,প্রখ্যাত আইনজীবী শ্রদ্ধেয় নেতা বাকী বিল্লাহ জেলা আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি। তিনি পরিচ্ছন্ন রাজনীতিবিদ। জেলা পরিষদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা তাকে দলীয় মনোনয়ন দিয়েছেন। প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন প্রিয় নেতা। যার কারনে সারা জেলায় খুশির জোয়ার বইছে। তাই শ্রদ্ধাভাজন নেতাকে ফুলেল শুভেচ্ছা জানালাম।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article