26.4 C
Munich
Tuesday, May 26, 2026

বকশীগঞ্জ উপজেলা আ’লীগ সভাপতি’র জামিন

Must read

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জে আ’লীগ থেকে বহিস্কৃত এক নেতার দায়েরকৃত মিথ্যা মামলায় জামিন পেয়েছেন বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি সমাজসেবক নুর মোহাম্মদ ও তার ছোট ভাই উপজেলা আ’লীগের সহসভাপতি ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার। রোববার জামালপুর কোর্টে হাজিরা দিয়ে জামিনের আবেদন করলে জি আর আমলী আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেবী নাজনীন তাদের জামিন আবেদন মঞ্জুর করেন। তার আইনজীবি ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ ও এডভোকেট মোকাম্মেল হক।

জানা যায়, গত বুধবার নিলাক্ষিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আ’লীগের কমিটি গঠন দলীয় কার্যালয়ে উপজেলা আ’লীগ সভাপতি নুর মোহাম্মদ ও ইউনিয়ন আ’লীগের সভাপতি সাইফুল ইসলাম খোকার মধ্যে বাক বিতন্ডা হয়। ওইদিন রাতেই নিলাক্ষিয়া চৌরাস্তা মোড়ে উপজেলা আওয়ামীলীগ সভাপতি নুর মোহাম্মদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ করেন সাইফুল ইসলাম খোকা ও তার সহযোগীরা। এতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাতেই সাইফুল ইসলাম খোকাকে বহিস্কার করে উপজেলা আওয়ামীলীগ। বাক বিতন্ডার ঘটনায় বৃহস্পতিবার রাতে সাইফুল ইসলাম খোকা উপজেলা আওয়ামীলীগ সভাপতি নুর মোহাম্মদ ও তার ছোট ভাই ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তারের বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article