উর্মিবাংলা প্রতিদিন রিপোর্টঃ ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থা’র অফিসার ইনচার্জ মোঃ সফিকুল ইসলাম এর নির্দেশে ডিবি পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২৫ বোতল বিদেশী মদসহ গ্রেফতার করে ১ মাদক ব্যবসায়ী।
জানা যায়, ৮ সেপ্টেম্বর বিকাল ৫টা ২৫ মিনিটে এসআই মোঃ মনিরুজ্জামান সংগীয় অফিসার ফোর্স ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে হালুয়াঘাট থানাধীন উত্তর খয়রাকড়ি থেকে ২৫ বোতল বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী অনির্বান সাহা (২৩)-কে গ্রেফতার করেন।

২৫ বোতল বিদেশী মদ উদ্ধার ও ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার হওয়ায় হালুয়াঘাট থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


