0.8 C
Munich
Sunday, February 15, 2026

ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে গ্রেফতার ৭

Must read

উর্মিবাংলা প্রতিদিন রিপোর্টঃ ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় বিভিন্ন অপরাধে মোট ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ কামাল আকন্দ (পিপিএম-বার) জানান, ময়মনসিংহ পুলিশ সুপার এর দিকনির্দেশনায় কোতোয়ালী পুলিশ আইন-শৃংখলা নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে এবং আদালতের নির্দেশ বাস্তবায়নে নিয়মিত অভিযান পরিচালনা করছে। নিয়মিত অভিযানে গত ২৪ ঘন্টায় বিভিন্ন অপরাধে ৭ জন অপরাধীকে গ্রেফতার করা হয়।

কোতোয়ালী পুলিশ জানায়, গত ২৪ ঘন্টায় এসআই কুমোদলাল দাস এর নেতৃত্বে একটি টিম অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করে চরপাড়া এলাকা থেকে ধর্ষণ মামলার আসামী আসিফ হাসান (১৮)-কে গ্রেফতার করেন এবং এসআই ফারুক আহম্মেদ এর নেতৃত্বে একটি টিম অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করে বাঘমারা নাজমা ক্লিনিকের সামনে থেকে চুরি মামলায় বিপ্লব ওরফে তোতলা বিপ্লব (৩০)-কে গ্রেফতার করেন।

অপরদিকে এসআই আনোয়ার হোসেন, এএসআই ছামিউল হক, এএসআই আবুল কালাম আজাদ, এএসআই হযরত আলী, এএসআই মাহমুদুল হাসান প্রত্যেকে পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ২টি জিআর ও ৩টি সিআর গ্রেফতারী পরোয়ানা তামিল করেন। গ্রেফতারকৃতরা হলো, জিআর গ্রেফতারী পরোয়ানায় শফি ও আমেনা খাতুন এবং সিআর গ্রেফতারী পরোয়ানায় মোঃ শফিকুল ইসলাম ও মোঃ আঃ কুদ্দুছ ফকির। উল্লেখ্য যে, একই ব্যক্তির নামে একাধিক ওয়ারেন্ট রয়েছে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

 

 

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article