Monday, August 17, 2026

মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত সমাজ গড়ার জন্য কোতোয়ালী পুলিশ দৃঢ় প্রতিজ্ঞ-ওসি শাহ কামাল

Must read

সুমন ভৌমিকঃ সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং ও বাল্য-বিবাহ নির্মূলসহ আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা’র অফিসার ইনচার্জ মোঃ শাহ কামাল আকন্দ (পিএিম-বার) নিয়মিত বৈঠক ও সভা করছেন। তিনি আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে বিভিন্ন শ্রেনীপেশার মানুষ, সামাজিক সংগঠন, কমিউনিটি পুলিশিং, বিট পুলিশিং কমিটি, মসজিদের মুসল্লী ও মন্দির কমিটির সাথে বৈঠক, সভা এবং আলাপ-আলোচনা চালিয়ে যাচ্ছেন।

এরই আলোকে আজ শুক্রবার ময়মনসিংহ সদর উপজেলা ১২ নং ভাবখালী ইউনিয়নের ভাবখালী বাজার মসজিদে জুম্মার খুতবার আগে মুসুল্লীদের সামনে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে বক্তব্য রাখেন ওসি শাহ কামাল আকন্দ।

ভাবখালী বাজার মসজিদে ওসি শাহ কামাল আকন্দ মুসল্লীদের উদ্দেশ্যে বলেন, সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং ও বাল্য-বিবাহ নির্মূলে আপনাদের ভূমিকা রাখতে হবে। মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাস একটি পরিবারকে ধংস করে দেয়। আপনাদের পবিবারের ছেলেমেয়েরা মাদকাসক্তি, জঙ্গিবাদ ও সন্ত্রাসের সঙ্গে না জড়ায় সেদিকে আপনাদের খুবই সতর্ক থাকবে হবে। সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং ও বাল্য-বিবাহ নির্মূলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সহায়তা করবেন।

ওসি শাহ কামাল বলেন, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত সমাজ গড়ার জন্য কোতোয়ালী পুলিশ দৃঢ় প্রতিজ্ঞ। আমরা মাদক এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং ও বাল্য-বিবাহ নির্মূলে সবাইকে এগিয়ে আসতে হবে। তাহলেই সফলতা আসবে।

এসময় ওসি শাহ কামাল ১২ নং ভাবখালী ইউনিয়নের আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে ও অপরাধ প্রবণতা কমানোর উদ্দেশ্যে সমাজে সচেতনতা সৃষ্টি করা এবং প্রতিরোধ গড়ে তুলতে আহবান জানান। তিনি আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে মুসুল্লীসহ ইউনিয়নের সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

 

 

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article