জামালপুরের বকশীগঞ্জে এক গৃহবধুকে (৩৫) শ্লীলতাহানীর অভিযোগ উঠেছে। গত ২৫ আগস্ট উপজেলার মেরুরচর ইউনিয়নের শেখেরচর বেতমারী গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় নির্যাতিত গৃহবধু থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে জানা যায়,প্রতিবেশী ইসলামপুর উপজেলার পলবান্দা ইউনিয়নের বাহাদুরপুর পূর্বপাড়া গ্রামের আব্বাস আলীর ছেলে সাহাজ উদ্দিন (৪০) বিয়ে করে মেরুরচর ইউনিয়নের বেতমারী গ্রামে শশুর বাড়িতেই বসবাস করেন। গত ২৫ আগস্ট রাত ১০ টার দিকে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন গৃহবধু। গৃহবধুর স্বামী মাছ ধরতে নদীতে যায়। মধ্যরাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে গৃহবধু বাড়ির বাইরে যায়। এই সূযোগে লম্পট সাহাজ উদ্দিন ঘরের ভিতর ডুকে লুকিয়ে থাকে। পরে ওই গৃহবধু বিছানায় শুয়ে পড়লে সাহাজ উদ্দিন গৃহবধুকে জড়িয়ে ধরে শ্লীলতাহানীর চেষ্টা করে। এক পর্যায়ে জোড়পূর্বক কাপড় চোপড় খুলে ধর্ষনের চেষ্টা চালায়। ধস্তাধস্তির এক পর্যায়ে ঘরের অন্য রুমে থাকা গৃহবধুর দুই মেয়ে টর্চ লাইট নিয়ে এসে সাহাজ উদ্দিনকে দেখে ফেলে। সাহাজ উদ্দিন ঘর থেকে বের হয়ে দৌড়ে পালিয়ে যায়। এই ঘটনায় একাধিকবার গ্রাম্য শালিস বৈঠক হলেও সাহাজ উদ্দিন বৈঠকে হাজির হয়নি।
গৃহবধুর স্বামী বলেন,আমি নিরীহ মানুষ। রাতে নদীতে মাছ ধরতে গিয়েছিলাম। এই সূযোগে সাহাজ উদ্দিন এই ঘটনা ঘটিয়েছে। আমি ন্যায় বিচারের আশায় আইনের আশ্রয় নিয়েছি।
এ ব্যাপারে ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য মঞ্জুরুল হক বলেন,নির্যাতিত গৃহবধুর মুখে ঘটনাটি আমি শুনেছি। পরে ওই গৃহবধুকে আইনের আশ্রয় নিতে বলেছি।
বকশীগঞ্জ থানার উপ পরিদর্শক (এস আই) মোখলেছুর রহমান বলেন,এই ঘটনায় তদন্ত চলছে। অধিকতর তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


