মতিন রহমান।। আসন্ন জামালপুর জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসন ১ নং ওয়ার্ড থেকে আবারও প্রার্থী হয়ে সকলের সমর্থন ও দোয়া চেয়েছেন বকশীগঞ্জের কন্যা মরিয়ম বেগম শিল্পী। তফসিল ঘোসনার পর থেকেই তিনি গনসংযোগ শুরু করেছেন।
বুধবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় বকশীগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে সাংবাদিকদের সাথে এক আলোচনা সভায় বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড ও অর্জন তুলে ধরেন। মরিয়ম বেগম শিল্পী দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের ব্যবসায়ী মোতালেব হোসেনের সহধর্মিনী,তিন সন্তানের জননী,বকশীগঞ্জ উপজেলার বাট্রাজোর বীর গাঁও গ্রামের মাদ্রাসা বাড়ী জিয়াউল হক জানুর কন্যা। তিনি দেওয়ানগঞ্জ উপজেলা মহিলা যুবলীগের সাবেক যুগ্ন আহবায়ক।
জানা যায়, ২০১৬ সালে জেলা পরিষদ নির্বাচনে অংশ গ্রহন করে বিপুল ভোটে নির্বাচিত হয়ে তার নির্বাচনী এলাকা বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জে ব্যপক উন্নয়ন কাজ করেছেন। তার উন্নয়নের ছোঁয়ায় বদলে গেছে শিক্ষাও ধমীয় প্রতিষ্টান, মসজিদ, মাদ্রাসা,ঈদগা মাঠ, রাস্তা মাটি ভরাট,ও মন্দিরের চিত্র। বিগত দিনের উন্নয়নে তিনি জনপ্রিয়তা অর্জন করায় এবারো তাকে মহিলা সংরক্ষিত ১ নং ওয়ার্ডে জেলা পরিষদের সদস্য পদে দেখতে চাঁন বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যরা। ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত তার উন্নয়ন বকশীগঞ্জ উপজেলার পৌরসভা চরকাউরিয়া খামার পাড়া জামে মসজিদ, চরকাউরিয়া খামারপাড়া উচ্চ বিদ্যালয়, মেরুরচর বায়তুল মামুর জামে মসজিদ,মেরুরচর টুপকারচর পৃর্বপাড়া কবরস্থান, বাট্রাজোর বীরগাঁও মাদ্রসাবাড়ী জামে মসজিদ, হাসিনা গাজী বালিকা উচ্চ বিদ্যালয়, কেরামতিয়া রিয়াজুল ইসলাম কামিল মাদ্রাসা, বীরগাঁও উত্তরপাড়া জামে মসজিদ,নতুন বাজার মদীনাতুল উলুম নুরানী হাফিজিয়া মাদ্রাসা, মেরুরচর ভাটিপাড়া খেয়ারচর মৃত নজরুল ইসলামের বাড়ীর পাশে জামে মসজিদ, বগারচর নতুন টালিয়া পাড়া সিদ্দিক নগরী দরবার শরীফ, লাউচাপড়া বিনোদন কেন্দ্র, বাট্রাজোর পানাতিপাড়া তালুকদার বাড়ী কবরস্হান, বীর গাঁও সরকারবাড়ী পাবলিক কবরস্হান, বাগান বাড়ী জামে মসজিদ, দেওয়ানগঞ্জের চুকাইবাড়ী রামপুরা কমিনিটি ক্লিনিক থেকে আব্দুর রহিমের বাড়ী পর্যন্ত রাস্তা নির্মান,হাতীভাঙ্গা পশ্চিম আমখাওয়া জামে মসজিদ,আমখাওয়া পৃর্বপাড়া জামে মসজিদ,উত্তর কাঠারবিল জামে মসজিদ,আমখাওয়া শ্রী শ্রী শারদীয় দৃর্গা মন্দির, বাহাদুরাবাদ কান্দির গ্রামআলফালা জামে মসজিদ,মাদারের চর দাখিল মাদ্রাসা,বীর ভবসুর মন্ডল পাড়া জামে মসজিদ, হারুয়াবাড়ী জয়বননেছা ইতিম মাদ্রাসা,মধ্যপাড়া জামে মসজিদ,চর আমখাওয়া খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসা,চরমাদারের চর চেংটি মারী জুটু মোল্লা ঈদগাঁ মাঠ,মাদারেরচর মাষ্টারপাড়া নুরানী হাফিজিয়া মাদ্রাসা, সাকোঁয়াপাড়া জামে মসজিদ,পাররামরামপুর ইউনিয়নের বানিয়াপাড়া সোনারবাংলা একাডেমী এন্ড পাঠাগার, দক্ষিন মাঠেরঘাট শেখবাড়ী জামে মসজিদ,কলাকান্দা পুরাতন জামে মসজিদ,ভাতখাওয়া হাজীবাড়ী জামে মসজিদ, ডিগ্রীর চরজাফরিয়া দরবার শরীফের দায়রা খানা সহ বিশটি মসজিদ মেরামত ও নির্মান কাজ করা হয়েছে।
যুবমহিলা লীগ নেত্রী সাবেক জেলা পরিষদের সদস্য মরিম বেগম শিল্পী জানান, ২০১৬সালে ডিসেম্বর জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে ১ নং ওয়াড থেকে নির্বাচিত হয়ে মহিলা আওয়ামী লীগের কর্মী হিসাবে বঙ্গবন্ধু কন্যা প্রধান মন্ত্রীর ডিজিটাল বাংলাদের গড়ার অঙ্গীকার বাস্তবায়নে আমি দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ দু উপজেলার প্রায় প্রতিটি ইউনিয়নে জেলা পরিষদের অর্থায়নে উন্নয়ন মুলক কাজ করেছি। আসন্ন জেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত হলে অসমাপ্ত কাজ গুল সমাপ্ত করার জন্য পুনরায় নির্বাচনে প্রার্থী হয়েছি।


