বকশীগঞ্জ প্রতিনিধি ॥ বকশীগঞ্জে “ প্রযুক্তির উৎকর্ষে ব্যাংকিং নিমিষে” এই প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশ ইসলামী ব্যাংক লিমিটেড বকশীগঞ্জ শাখার আয়োজনে দিনব্যাপী ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মাস ব্যাপী ক্যাম্পেইনের অংশ হিসেবে রোববার বকশীগঞ্জ খাতেমুন মঈন মহিলা ডিগ্রি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে ইসলামী ব্যাংকের ডিজিটাল প্রোডাক্ট এর ব্যবহার ও সুবিধা সম্পর্কে উৎসাহিতকরণের কার্যক্রম অনুষ্ঠিত হয়। ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাপের মাধ্যমে কিভাবে ঘরে বসেই কোনও কাগজ পত্র ছাড়া হিসাব খোলা যায় ও সমস্ত ব্যাংকিং কার্যক্রম করা যায় সে বিষয়ে অবহিত করা হয়। এছাড়াও সবাইকে ব্যাংকিং সেবা নেওয়ার অনুরোধ জানান শাখা প্রধান আনোয়ার হোসেন ফুয়াদ।
কলেজের অধ্যক্ষ বজলুল করিম তালুকদারের সভাপতিত্বে ক্যাম্পেইনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রফেসর এ বি এম আক্রামুজ্জান,ইসলামী ব্যংক বকশীগঞ্জ শাখার এফএভিপি ও শাখা প্রধান আনোয়ার হোসাইন ফুয়াদ ও, সিনিয়র অফিসার মাহবুবুর রহমান প্রমূখ।
বকশীগঞ্জে ইসলামী ব্যাংকের ক্যাম্পেইন


